1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে তিন যুবক আটক - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন খাগড়াছড়িতে আড়াই কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ  নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে তিন যুবক আটক

মাহমুদুল হাবিব রিপন
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

‎গাইবান্ধা জেলা সদরের ২ নম্বর রেলগেট এলাকার রেললাইন সংলগ্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে মাদক সেবনের সময় তিন যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়।
‎আটককৃতরা হলেন:
‎১. প্রথমজিৎ (২৫), পিতা: রাখাল, গ্রাম: মালিপাড়া, গাইবান্ধা সদর।
‎২. মো. সবুজ মিয়া (২৮), পিতা: সমেষ কর্মকার, গ্রাম: জগৎ রায় গোপালপুর, গাইবান্ধা সদর।
‎৩. মো. মামুন (৩১), পিতা: মো. শুকরু মিয়া, গ্রাম: সরকারপাড়া, গাইবান্ধা সদর।
‎অভিযানের সময় তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, গাইবান্ধার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন চৌধুরী। তিনি তিন আসামির প্রত্যেককে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
‎পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্তদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী কারা কর্তৃপক্ষ বর্তমানে তাদের হেফাজতে রেখে দণ্ড কার্যকর করছে।
‎গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এটি তাদের নিয়মিত অভিযানের অংশ। মাদকবিরোধী কার্যক্রমে সরকার ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় কঠোর অবস্থান নিয়েছে। জেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলমান থাকবে।
‎একজন কর্মকর্তা বলেন, মাদক কেবল একজনকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে। এ থেকে সমাজ ও যুবসমাজকে রক্ষা করতে আমাদের এই প্রচেষ্টা চলবে।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট