1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

পঞ্চগড়ে জিপিএ ৫ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় 
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

পঞ্চগড়ের সদর উপজেলায় এসএসসি, দাখিল এবং এইচএসসি, আলিম সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ১৭ জন শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধানের আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, বই, ডায়েরী ও কলম তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।এতে সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি, কৃতি শিক্ষার্থীদের অভিভাবক সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।এসময় কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, মাদক, মোবাইল আসক্তি, অনলাইন গেম থেকে দূরে থেকে পড়াশোনা মনোযোগী হতে হবে। পুুঁথিগত বিদ্যা নয় সামগ্রিক বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। বড়দের সম্মান আর ছোটদের স্নেহ করতে হবে। বাবা মায়ের কথা মত চলতে হবে। শুধু ডিগ্রি অর্জন করে চাকুরী নেয়া উদ্দেশ্য নয় সু শিক্ষায় শিক্ষিত হতে হবে। তবেই তোমরা স্বার্থক হবা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট