রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি

উদয় জ্যোতি বড়ুয়ার জন্মদিনে ত্রৈমাসিক অরুণোদয়ের মানবিক উদ্যোগ

  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫




“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” — এই চিরন্তন বাণীকে হৃদয়ে ধারণ করে বহুল প্রচারিত ত্রৈমাসিক অরুণোদয়-এর ব্যবস্থাপনায় এবং প্রধান পৃষ্ঠপোষক সুইজারল্যান্ড প্রবাসী বাবু অরুণ জ্যোতি বড়ুয়া ও সীমা বড়ুয়া দম্পতির সন্তান উদয় জ্যোতি বড়ুয়ার শুভ জন্মদিন উপলক্ষে এক ব্যতিক্রমী মানবিক কার্যক্রম সম্পন্ন হয়েছে।

গতকাল উদয় জ্যোতির জন্মদিন উপলক্ষে হোয়ারাপাড়া অগ্রসার বৌদ্ধ অনাথালয়, খাগড়াছড়ি সুজাতা অনাথ আশ্রম, মহামুনি বিধবা ও শিশু কল্যাণ কেন্দ্র, লামার রংখেদ শিশু সদন, আলীকদম পেন্নই শিক্ষালয়, বান্দরবানের শান্তমিত্র ম্রো অনাথ আশ্রম, টাইগার পাড়া রত্নপ্রিয় অষ্টবিংশতি বুদ্ধ বিহার ও অনাথ আশ্রম, বিনাজুরী অনাথ আশ্রম, খাগড়াছড়ি প্রজ্ঞাবংশ শিশু সদনসহ মোট ১১টি অনাথ আশ্রমে প্রায় ১০০১ জন কোমলমতি অনাথ শিশুর মাঝে একবেলা আহার দান কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

প্রত্যেক কেন্দ্রে কেক কেটে শিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নেওয়া হয়। শিশুদের চোখেমুখে দেখা যায় উচ্ছ্বাস আর নির্মল আনন্দের ঝিলিক।

এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে উপস্থিত ছিলেন ত্রৈমাসিক অরুণোদয়-এর সম্পাদক এস. সুদত্ত বড়ুয়া, সহ-সম্পাদক রিপন বড়ুয়া, নির্বাহী সম্পাদক জুয়েল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী অনুপম বড়ুয়া, প্রচার সম্পাদক অনিক বড়ুয়া শুভ, সমদত্ত বড়ুয়া, অর্পন বড়ুয়াসহ আরও অনেকে।

এই মহতী কার্যক্রমে সবার সম্মিলিত প্রচেষ্টা অনাথ শিশুদের মনে এক টুকরো আনন্দ ও ভালোবাসার পরশ বুলিয়ে দেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews