1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
দাগনভূঞায় হাজী আবদুর রব-রুচিয়া ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

দাগনভূঞায় হাজী আবদুর রব-রুচিয়া ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

ফখরুল ইসলাম
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
দাগনভূঞায় জামিয়া ইসলামিয়া আরাবিয়া এতিমখানা ও মাদ্রাসার এতিম ও আবাসিক শিক্ষার্থীদের জন্য খাদ্য সামগ্রী উপহার, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে হাজী আবদুর রব-রুচিয়া ফাউন্ডেশন।
আমেরিকার প্রবাসী আবদুল কুদ্দুছ ছোটনের পৃষ্ঠপোষকতায় ও অত্র ফাউন্ডেশন উদ্যোগে পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে শিক্ষার্থীর মাঝে ইফতার, ছাগল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকেলে ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুরে অত্র মাদ্রাসা প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম কমলের পরিচালনায় অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আবু ইউছুফ, দুধমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিন ও হাজী আবদুর রব রুচিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা জাফর উল্যাহ।
এছাড়াও ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক আবদুল কুদ্দুছ ছোটনের ভাতিজা আবদুল আহাদ ও আবদুল ফাহাদ, সাংবাদিক ও অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরাসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।  এসময় বক্তারা বলেন, অত্র ইউনিয়নের গরীব,অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সময় মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে হাজী আবদুর রব রুচিয়া ফাউন্ডেশন।  এছাড়াও বন্যার সময় ত্রাণ সামগ্রীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা প্রশংসার দাবিদার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট