রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি

সত্য প্রকাশের লড়াই: অপপ্রচার ও মিথ্যার বিরুদ্ধে আমার অবস্থান

  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫




সাংবাদিকতা পেশা যখন সত্য উদঘাটনের জন্য নিবেদিত, তখন একশ্রেণীর দুর্নীতিবাজ ও অপকর্মে লিপ্ত ব্যক্তি স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। আমি ধারাবাহিকভাবে দেশের বড় দুর্নীতিবাজ ও অপরাধে জড়িতদের বিরুদ্ধে লিখে যাচ্ছি, যা কিছু স্বার্থান্বেষী মহলের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে।
সম্প্রতি “সুশীল সমাজ” নামের ফেইসবুক পেজ ব্যবহার করে কিছু অজ্ঞাতনামা ব্যক্তি আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এরা মূলত ফেইক আইডির আড়ালে থেকে সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে চায়, যাতে সমাজের অন্ধকার দিকগুলো প্রকাশ না পায়। তবে সত্য কখনো মিথ্যার কাছে পরাজিত হয়নি, এবারও হবে না।
আমি যখন পত্রিকায় দেশের বাঘা-বাঘা দুর্নীতিবাজ ও অপকর্মের সাথে জড়িতদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে লিখছি, তখন একশ্রেণীর অপকর্মকারী ফেইসবুকে ফেক আইডি খুলে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। চোরের মতো “সুশীল সমাজ” নামের একটি ফেইসবুক পেজের মাধ্যমে কয়েকদিন ধরে এই অপপ্রচার চালানো হচ্ছে।
বিশেষ করে বোয়ালখালীর চরণদ্বীপ নজর মোহাম্মদ কবরস্থান নিয়ে আমি যখন সংশ্লিষ্ট প্রশাসনকে লিখিত অভিযোগ দিই এবং দৈনিক ভোরের আওয়াজ ও দৈনিক সকালের সময় পত্রিকায় সেই অনিয়মের সংবাদ প্রকাশিত হয়, তখন দুর্নীতির সঙ্গে জড়িতদের প্রতিক্রিয়া আরও তীব্র হয়ে ওঠে। তাদের মাথা খারাপ হয়ে গেছে, কারণ সত্য উদঘাটিত হলে তাদের অপকর্ম ঢেকে রাখা সম্ভব হবে না।
এই অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। বিশেষ করে যারা ফেক আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে, তাদের চিহ্নিত করার জন্য প্রশাসনের একাধিক সংস্থা চেষ্টা চালাচ্ছে। আমি বিশ্বাস করি, যারা মিথ্যার আশ্রয় নিয়ে সত্যের বিরুদ্ধে দাঁড়ায়, তারা বেশি দিন টিকে থাকতে পারে না। সাংবাদিকতা শুধুমাত্র পেশা নয়, এটি একটি আদর্শ—এ আদর্শ রক্ষার জন্য আমি সর্বদা লড়াই চালিয়ে যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews