1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
চট্টগ্রামে ছিনতাইকারীর কবলে মহিলা সাংবাদিক তানহা, ভাগ্যক্রমে রক্ষা পেলেন - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
​আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে সরাসরি স্থায়ী নিয়োগের দাবি: সংবাদ সম্মেলন ও ৭ দফা প্রস্তাবনা পেশ ! রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি!

চট্টগ্রামে ছিনতাইকারীর কবলে মহিলা সাংবাদিক তানহা, ভাগ্যক্রমে রক্ষা পেলেন

চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫

চট্টগ্রাম নগরীতে ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রমজান মাস ও আসন্ন ঈদকে কেন্দ্র করে অপরাধ প্রবণতা বেড়ে গেছে। সর্বশেষ শিকার হয়েছেন দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধি তানহা। ভাগ্য ভালো, নিজের বুদ্ধিমত্তা ও সাহসিকতার জোরে তিনি মোবাইল ও ব্যাগ রক্ষা করতে সক্ষম হয়েছেন। ইফতারের পর রাস্তায় ছিনতাইকারীদের তাণ্ডব-
প্রথম রমজানের ইফতারের পর, রাত আনুমানিক ৮টার সময় দৈনিক ভোরের আওয়াজের সাংবাদিক তানহা খুলশী থেকে রিকশাযোগে ভিআইপি টাওয়ার মার্কেটে আসছিলেন। তিনি যখন দামপাড়ার সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কোরের সামনে পৌঁছান, তখনই হঠাৎ একটি সিএনজিচালিত অটোরিকশা তার রিকশার গতিরোধ করে। সিএনজিতে থাকা ছিনতাইকারীরা দ্রুত তানহার ব্যাগ ধরে টানাটানি শুরু করে। রিকশা ও সিএনজি দুটোই তখন চলন্ত অবস্থায় ছিল। ব্যাগটি ছিনিয়ে নেওয়ার জন্য তানহার সঙ্গে ছিনতাইকারীদের দস্তাদস্তি শুরু হয়। তবে দৃঢ় প্রতিরোধের কারণে ছিনতাইকারীরা ব্যাগ নিতে ব্যর্থ হয় এবং দ্রুত সিএনজি নিয়ে পালিয়ে যায়।
ছিনতাইয়ের আতঙ্কে নগরবাসী, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ-
সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম নগরীতে ছিনতাই, চুরি, ডাকাতির ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে রমজান মাসে ইফতার পরবর্তী সময়ে সড়ক কিছুটা ফাঁকা থাকায় ছিনতাইকারীরা সুযোগ কাজে লাগিয়ে অপরাধ সংঘটিত করছে।
বিশেষ করে মহিলাদেরকেই বেশি টার্গেট করছে এই চক্র। মোবাইল ও ব্যাগ ছিনতাই এখন যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে, যা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। নগরবাসীর দাবি: পুলিশের কঠোর অভিযান প্রয়োজন-নগরবাসী মনে করেন, পুলিশের টহল ও নজরদারি আরও জোরদার করা উচিত। ছিনতাই রোধে গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তাগুলোতে পুলিশের উপস্থিতি বৃদ্ধি করতে হবে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এই প্রসঙ্গে নগরবাসী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দাবি করছেন, নগরীতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছিনতাই, চুরি, ডাকাতির মতো অপরাধ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সাধারণ মানুষের প্রত্যাশা, চট্টগ্রামকে নিরাপদ শহরে পরিণত করতে প্রশাসন আরও সক্রিয় ভূমিকা পালন করবে এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। অন্যথায়, নগরবাসীর নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে বসবাস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট