মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
পীরগঞ্জে সরকারি প্রাইমারী স্কুলে শিক্ষার মুখ থুবড়ে পড়েছে  ! কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে ১২ কোটি টাকার বিশেষ প্রকল্প ! গোবিন্দগঞ্জে স্বামী কর্তৃক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা ! বান্দরবানের লামায় নারী পর্যটকের শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ ! শিল্পী সমিতির দপ্তর ও প্রচার সম্পাদক পদপ্রার্থী নায়ক রাসেল মিয়া ! সোনারগাঁয়ে অবৈধ দুই চুন কারখানা উচ্ছেদ, জরিমানা ৫ হাজার টাকা ! কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে  ১২ কোটি টাকার  বিশেষ  প্রকল্প ! গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ও ভর্তি প্রক্রিয়ায় চরম অনিয়মের অভিযোগ ! সামাজিক অবক্ষয়রোধে নান্দনিক দেশীয় সংস্কৃতির বিকাশ অপরিহার্য! হাটহাজারীর মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ঢাকা আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

  • প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
ঢাকা সাভার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ,
ঢাকা সাভারের আশুলিয়ায় সকালের নাস্তা তৈরি করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আহতরা বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
 
রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে আশুলিয়ার দুর্গাপুর চালাবাজার এলাকার একটি দোতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে দগ্ধরা হলেন ওষুধ কারখানার কর্মী মো. জাহাঙ্গীর (৪০) ও তার স্ত্রী  এবং চামড়াজাত পণ্য কারখানার কর্মী বিউটি বেগম (৩৫) আর তাদের মেয়ে তানহা (৫)। 
 
আহতদের গ্রামের বাড়ি মাগুরা জেলায়। বর্তমানে তারা দুর্গাপুর চালাবাজার এলাকার সোহাগ মণ্ডলের বাড়িতে ভাড়ায় বসবাস করেন।
 
আহতদের প্রতিবেশী মো. হাবিব বলেন, ‘সকালে রান্নার জন্য সিলিন্ডার গ্যাসের চুলা জ্বালাতে গেলেই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই পরিবারের তিনজনই দগ্ধ হন। ঘরের কিছু জিনিসও আগুনে পুড়েছে। বিস্ফোরণে তাদের ঘরের জানালাও বেঁকে গেছে। পরে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে – সেখান থেকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয় বলে জানতে পেরেছি।’
 
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি আশুলিয়ার গুমাইল এলাকায় রান্নার সময় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ১১ জন দগ্ধ হয়েছিল। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়, অন্যরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
 
 
 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews