সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঐতিহ্যের নিদর্শন বারোবাজারের গলাকাটা মসজিদ, স্মৃতি বহন করছে প্রাচীন দিঘি ! নানা অনিয়মের অভিযোগে যুবদল নেতা খায়রুল ইসলাম সজীব বহিষ্কার।  মেঘনায় মাদক বিক্রির অভিযোগে যুবক আটক, আদালতে প্রেরণ ! সফলতার দৃষ্টান্ত: হিলিতে হাঁস পালন করে স্বাবলম্বী মাহফুজার ! গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু ! প্রশ্ন ফাঁস ও জালিয়াতি চক্রের ৬ জন রংপুরে গ্রেফতার ! মহাসড়কে অস্থিতিশীলতার অভিযোগে সোনারগাঁওয়ে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ! আগস্টে ঢাকা-পাবনা ট্রেন চালুর ঘোষণা ! পাবিপ্রবিতে “কবি ওমর আলীর জীবন ও সাহিত্য” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ! রাজশাহীর ধোকড়াকুল,আদিবাসীর বাড়ি ভেঙ্গে জমি দখলের চেস্টা !

কেশবপুরের সাগরদাঁড়িতে অশ্লীলতা বাদ দিয়ে “মধুমেলা” হবে যশোর জেলা প্রশাসক

  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

যশোরের কেশবপুর শনিবার (১১ জানুয়ারি)জেলা প্রশাসনের উদ্যোগে সাগরদাঁড়ির মধুমঞ্চে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী মধুমেলা নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, ‘সাগরদাঁড়িতে’ অশ্লীলতা পরিহার করে শালীনতার ভেতর দিয়েই অনুষ্ঠিত হবে মধুমেলা। একদিকে বিনোদন, আরেক দিকে ঐতিহাসিক গুরুত্ব ও মধুসূদনের প্রতি আমাদের শ্রদ্ধা সবকিছু মিলিয়ে আমরা পরিপূর্ণ একটা মেলায় রূপ দিতে চাই। তিনি আরও বলেন ‘দর্শনার্থীদের মধুমেলা উপভোগ করতে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, এনএসআই যশোরের যুগ্ম পরিচালক আবু তাহের পারভেজ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আল আমিন, র‍্যাব-৬ কোম্পানি কমান্ডারের প্রতিনিধি সোহেল আল মুজাহিদ, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সুজন শেখ, সম্রাট হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন।

এ সময় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ মধুমেলা বিষয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। সভায় মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৪ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী মধুমেলা প্রতি বছরের ন্যায় শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews