বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের

পঞ্চগড় আদালতে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নির্মাণ করা হলো “স্বস্তি চত্বর”

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড় আদালতে বিভিন্ন মামলার বিচার প্রার্থীদের বসে সাময়িক সময়ে বিশ্রামের জন্য নির্মাণ করা হলো “স্বস্তি চত্বর”। রবিবার বিকেলে ফিতা কেটে ” স্বস্তি চত্বর” এর উদ্বোধন করে পঞ্চগড়ের সিনিয়র জেলা ও দায়রা জজ ইমদাদুল হক।
এর মাধ্যমে জেলার দূরদূরান্ত থেকে আদালতে বিচার প্রার্থীরা সাময়িক সময় বসে বিশ্রামের সুযোগ পাবেন ও তাদের কিছুটা হলেও কষ্ট লাঘব হবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনকালে পারিবারিক আপিল আদালতের বিচারক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক, জেলার বিভিন্ন আদালতের বিচারকগণ, পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সূফী, আদালত সমুহের অতিরিক্ত ও সহকারী পিপি গণ, সিনিয়র আইনজীবীবৃন্দ, আইনজীবীগণ, আইনজীবী সহকারীগণ উপস্থিত ছিলেন।
এসময় পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সূফী বলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং তাঁরই নামকরণে নির্মিত আজকের এই স্বস্তি চত্বর প্রমাণ করে এই এলাকার মানুষ এখানে এসে কিছু সময়ের জন্য এখানে স্বস্তিতে বসতে পারে বিশ্রাম নিতে পারে। সকলেই এর সুফল পাবেন ইনশাআল্লাহ।
পঞ্চগড়ের সিনিয়র জেলা ও দায়রা জজ ইমদাদুল হক বলেন, পঞ্চগড় আদালতে অনেক দূরদূরান্ত থেকে মানুষজন আসেন৷ উনারা আদালতে এসে নানা কাজ শেষে কোথায় বসবেন এমন স্থানের সল্পতা ছিল। আমরা জানি বৃক্ষ আল্লাহতালার অপার দান। বৃক্ষের ছায়ার নিচে তারা যদি একটু স্বস্তিতে বসতে পারে। মানুষকে স্বাচ্ছন্দে বসতে দেয়া এটা আল্লাহ তা’আলার একটা বড় নেয়ামত এবং পূন্যের কাজ। আমরা সেটা চিন্তা করেই এই স্বস্তি চত্বর নির্মাণ ও নামকরণ করেছি। আশা করি বিচার প্রার্থীরা এর সুফল পাবেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews