1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
নোয়াখালীতে মাদক বিরোধী অভিযান ৫ জনের কারাদণ্ড পাবনায় দাদী ও নাতী হত্যার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ! কেন্দ্রীয় সাধু সংঘে আধ্যাত্মিক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! শরীয়তপুর-৩ আসনের এমপি নুরুদ্দিন অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় এ্যাড. মৃধা নজরুল কবিরের অভিনন্দন! কালিয়াকৈর পৌরসভা বাসীর সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চান- দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন! আড়াইহাজারে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২, আহত ১০! এপেক্স ক্লাব অব শরীয়তপুরের উদ্যোগে কমসৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ, ডিনার মিটিং ও ইফতার মাহফিল তামাকমুক্ত পঞ্চগড়ে`র প্রত্যয়ে বোদা’য় মতবিনিময় সভা অনুষ্ঠিত!  রেহান আসাদ দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকায় অবস্থিত ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন! দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন

তাজকিয়া আয়োজিত যুগ জিজ্ঞাসার আসর বিষয় “বাঙালি মানস-সংস্কৃতি ও মাইজভাণ্ডারী ত্বরিকা ’’  ১২ জানুয়ারি

স ম জিয়াউর রহমান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

 

অনুষ্ঠিত হতে যাচ্ছে তাজকিয়া কর্তৃক পূর্ব ধারাবাহিকতায় আয়োজিত- যুগ জিজ্ঞাসার আসর। এবারের প্রতিপাদ্য বিষয় হলো “বাঙালি মানস-সংস্কৃতি ও মাইজভাণ্ডারী ত্বরিকা”। বাঙালি জাতির মতো এ সমৃদ্ধ জাতির মন-মানসিকতা, সংস্কৃতি সুদীর্ঘ সময়ের এক সমন্বিত রূপ। বহু ধর্ম-বর্ণ ঘেঁষা এ জাতি ইতিহাসের বহুধা অভিজ্ঞতার এক জ্বলন্ত সাক্ষী। আল্লাহর প্রিয় বান্দা অলি-সুফি-দরবেশগণ বহুভাবে অবদান রেখেছেন এ জাতির ‘শুদ্ধ মানস-সংস্কৃতি’ গঠনে। এ ধারাবাহিকতায় অবদানের স্বাক্ষর রেখেছে মাইজভাণ্ডারী ত্বরিকাও।  কোথায় সেই স্বাক্ষরতার ছাপ, কী সেই অবদান (?) ইত্যাদি প্রশ্নের জবাব আসতে চলেছে তাজকিয়া কর্তৃক আয়োজিত এস.জেড.এইচ.এম. ট্রাস্ট মিলনায়তনে আগামী ১২ জানুয়ারি।

সম্মানিত আলোচক হিসেবে থাকবেন ঢাকার শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নিজামউদ্দিন জামি এবং প্রাবন্ধিক হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের এম.ফিল গবেষক এবং চট্টগ্রাম জেলা জজ কোর্ট আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লাহ মুহাম্মদ ইকবাল। উক্ত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট