সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক গোবিন্দগঞ্জে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়,মাদ্রাসাশিক্ষক আটক আমের খোসা থেকে চা তৈরি, বর্জ্য থেকে সম্ভাবনার নতুন দিগন্ত ঘোড়াঘাটে মিথ্যা জিডির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবি গ্রামবাসীদের! গুজব ও অপতথ্য প্রতিরোধে প্রয়োজন তথ্য যাচাইয়ের সংস্কৃতি ও সম্মিলিত প্রচেষ্টা ! কক্সবাজারে অনুমোদনহীন হোটেল রিসোর্টে শিগগিরই অভিযান! গাইবান্ধায় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত! বিএনপি নেতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী! গাইবান্ধায় ঘাঘট নদীতে নেমে নিখোঁজ তরুণের মরদেহ ৩ দিন পর উদ্ধার

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক : পরিবেশ উপদেষ্টা

  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫




ঢাকা, ৭ জানুয়ারি ২০২৫ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে তার অফিস কক্ষে ইআইবির ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের নেতৃত্বে ইইউ-ইআইবি প্রতিনিধিদলের সাথে বৈঠকে এ কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, এই সহায়তার মধ্যে কারিগরি প্রশিক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, বৈদ্যুতিক গণপরিবহন চালু, দক্ষতা বৃদ্ধিসহ বায়ু ও পানি দূষণ প্রতিরোধের কার্যক্রম থাকবে।

বৈঠকে রিজওয়ানা হাসান বলেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণ, নদী পরিষ্কার, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, হাতি অভয়ারণ্য প্রতিষ্ঠা ও জীববৈচির্ত্য সংরক্ষণে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। তিনি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তরুণদের সম্পৃক্ত করার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

নিকোলা বিয়ার বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করে বলেন, ইইউ ও ইআইবি বাংলাদেশের পরিবেশ উন্নয়নে অভিজ্ঞতা ও সম্পদ দিয়ে সহযোগিতা করবে।

তিনি বনায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই আবাসন, সবুজ বেষ্টনী ও বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ উদ্যোগের সম্ভাবনার কথা উল্লেখ করেন।

বৈঠকে পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবদ্বয়, বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ইইউ ও ইআইবির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : নেট

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews