মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের !

চাটগাঁইয়া নওজোয়ানের উদ্যোগে বরেণ্য সংগীত শিল্পী প্রয়াত সনজিত আচার্য‍্য দাদার শোক সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান”

  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

চাটগাঁইয়া নওজোয়ানের উদ্যোগে বরেণ্য সংগীত শিল্পী প্রয়াত সনজিত আচার্য‍্য দাদার শোক সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান”
চাটগাঁইয়া নওজোয়ানের উদ্যোগে, আগামীকাল, সোমবার, সন্ধ্যা ৬ টায় চট্টগ্রামের চেরাগী পাহাড়স্থ বঙ্গবন্ধু ভবনে বৈঠক খানা কমিউনিটি হলে আমাদের প্রিয় সংগীত শিল্পী প্রয়াত সনজিত আচার্য‍্য দাদার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতিচারণের এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হবে। এই মহতী অনুষ্ঠানে সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দসহ সকল শ্রদ্ধাভাজনকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। চাটগাঁইয়া নওজোয়ানদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যেখানে আমাদের সংস্কৃতি, সংগীত এবং শিল্পের প্রতি দাদার অবদান স্মরণ করা হবে। আমরা আশা করি, এই শোক সভার মাধ্যমে তার অসামান্য কাজ এবং অবদানের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব হবে। প্রয়াত সনজিত আচার্য‍্য দাদার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার সংগীত যাত্রার আলোচনায় অনুষ্ঠানটি সফল ও প্রাণবন্ত হবে, এই প্রত্যাশা সকলের প্রতি রইল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews