শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
নিশীথ বর্ষার কাব্য  ৯০ বছরের বিদ্যালয় শিক্ষার্থীদের  নিরব আতঙ্ক !!  তারাগঞ্জে ডিবি পুলিশের হাতে এক ভিসা জালিয়াতি ও প্রতারক গ্রেফতার, সরঞ্জাম জব্দ  ! সরকারি জমি দখলের মরিয়া চেষ্টা: এসিল্যান্ডের বাধাতেও ক্ষান্ত হচ্ছে না ভূমিদস্যুরা ! মেঘনায় ইয়াবাসহ মা-মেয়ে ও মাদকসেবী যুবক আটক, আদালতের পৃথক সাজা ইতিহাস চর্চা ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ! চাকরির পেছনে না ছুটে পটল চাষেই লাখপতি দিনাজপুরের রহিম ! কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ মেঘনায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সভা অনুষ্ঠিত তরুণ প্রজন্মকে বাঁচাতে সামাজিক সচেতনতার বিকল্প নেই: নরসিংদীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপন

সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

আশুলিয়ায় রাস্তা পারাপারের সময় একটি কাভার্ড ভ্যানের চাপায় রোকেয়া আক্তার (৩৭) নামে এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে সাভার হাইওয়ে থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় র‍্যাব ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া আক্তার ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী। স্থানীয়রা জানান, সকালে তিনি ঢাকা-আরিচা মহাসড়ক পারাপারের সময় ক্রাউন সিমেন্টের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্টো-উ-১১-৩১১২) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় কাজী অফিসের সহকারী ফেরদৌস ওরফে ফিরোজ বলেন, সকাল ৯টার দিকে রোকেয়া আক্তার আমাদের অফিসে বিয়ের খরচ নিয়ে আলোচনা করতে এসেছিলেন। পরে আলোচনা করে বের হয়ে যাওয়ার সময় বলেছিলেন যে, তিনি ধামরাইয়ের দিকে যাবেন। কিন্তু রাস্তা কেন পার হতে গেলেন আমি জানি না। এক্সিডেন্টের শব্দ শুনে বাইরে গিয়ে দেখি তিনি মারা গেছেন। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews