রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
সীমান্তবর্তী ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি তামাক নিয়ন্ত্রণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্য সতর্কবার্তা চালুর আহ্বান ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: আগ্নেয়াস্ত্র ও লুণ্ঠিত টাকাসহ ৮ ডাকাত গ্রেফতার বাউফলে মামলা চলাকালে দোকানের তালা ভেঙে মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগ ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন মনির উদ্দিন পাঠান মিঠু বিএনপির সদস্য সচিব ‘বাবলু ভাই’ আজ কালীগঞ্জের রাজনীতিতে এক আস্থার নাম বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

নোয়াখালীর আঞ্চলিক মহাসড়কে সিএনজির বাড়তি ভাড়া আদায়,যাত্রীদের মাঝে বাড়ছে ক্ষোভ

  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
oplus_32



নোয়াখালীর বসুরহাট থেকে দাগনভুইয়া আঞ্চলিক মহাসড়কে গত ঈদুল ফিতরের পর থেকে চলেছ সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নিয়ে চালকদের নৈরাজ্য। বাড়তি ভাড়া আদায় নিয়ে যাত্রীদের চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজমান।
বসুরহাট থেকে দাগনভূঞা ৭.৭ কিলোমিটার দূরত্বের পূর্বে আগে যাওয়ার ভাড়া ছিল জনপ্রতি ২০টাকা। কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই এখন মাথাপিছু আদায় করা হচ্ছে দিনে ৩০-৪০টাকা, রাতে আদায় করা হচ্ছে ৫০-৬০ টাকা। সন্ধ্যার পর থেকে রাত যত বাড়তে থাকে ততই বাড়তি ভাড়া আদায় করেন চালকরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে নিন্দার ঝড়! প্রতিনিয়ত চালকদের সঙ্গে যাত্রীদের হাতাহাতি ও গালাগালির ঘটনা ঘটছে। অনেকে ফেইসবুকে লাইভে এসে বাড়তি ভাড়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন রুটে অঘোষিতভাবে নিজেদের ইচ্ছামত ভাড়া আদায় করছেন চালকেরা। হাতেগোনা কয়েকটি যাত্রীবাহী বাস ছাড়া জেলা সদরে দ্রুত যোগাযোগের একমাত্র মাধ্যম সিএনজি চালিত অটোরিকশা। কয়েকজন নিয়মিত যাতায়াত করা যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন,কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়া ঈদুল ফিতরের পর থেকে কোম্পানীগঞ্জ উপজেলার প্রত্যেকটি রুটে জনগণকে জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করছেন। বিষয়টি যেন দেখার কেউ নেই। এ ব্যাপারে তারা ভোক্তা অধিকার অধিদপ্তর সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বাড়তি ভাড়া আদায় নিয়ে প্রতিনিয়ত যাত্রীদের সঙ্গে চালকদের অপ্রীতিকর ঘটনা ঘটে চলছে। চালকদের লাগাম টেনে ধরার যেন কেউ নেই। চালকদের গলাকাটা ভাড়া আদায় থামাতে প্রশাসনের হস্তক্ষেপ,এবং যাত্রীদের কথা বিবেচনা করে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews