1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা ! জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী !

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন

স ম জিয়াউর রহমান
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন করেছে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা এবং কর্মচারীরা। আজ ১৯ নভেম্বর, মঙ্গলবার সকাল ১১টায় হাসপাতাল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, “ষড়যন্ত্রের পরিবর্তে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হাসপাতালের পরিচালনা পর্ষদ পরিবর্তনের সুযোগ আছে। আমরা চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করুক, যাতে হাসপাতালের সেবাদানের পরিবেশ ও চলমান উন্নয়ন কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটে।”

বর্তমান পরিচালনা পর্ষদের উন্নয়নের ভূমিকাও আলোচনায় উঠে আসে। বক্তারা উল্লেখ করেন, করোনাকালে যখন অনেক প্রতিষ্ঠান কর্মচারীদের বেতন দিতে ব্যর্থ হয়েছিল, তখন এই পরিচালনা পর্ষদই সাহসিকতার সঙ্গে হাসপাতালের সকল কর্মচারীর বেতন ও বোনাস নিশ্চিত করেছিল। তারা আরও বলেন, “হাসপাতালকে আজকের অবস্থানে নিয়ে আসার পেছনে পরিচালনা পর্ষদের অবদান অনস্বীকার্য। আমরা আমাদের প্রাণের প্রতিষ্ঠানকে ষড়যন্ত্রের মাধ্যমে ধ্বংস হতে দিতে পারি না।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জালাল উদ্দীন, শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাহমুদ এ চৌধুরী আরজু, গাইনী অ্যান্ড অবস বিভাগের প্রধান অধ্যাপক ডা. সিরাজুন নূর রোজী, অধ্যাপক ডা. তাহেরা বেগম, আইসিএইচ ডেপুটি ডাইরেক্টর ডা. আবু সৈয়দ চৌধুরী, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জেসমিন আখতার, এডাল্ট আইসিইউ ও এএমইউ’র সহযোগী অধ্যাপক ডা. মেহেদি হাসান, এনেস্থেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইফতেখার উদ্দিন তামিম, শিশু নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ধনঞ্জয় দাশ, শিশু নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. কামাল হোসেন জুয়েল, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাইফুদ্দীন আজাদ, শিশু আইসিইউ’র সহকারী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা ও ডা. মিশু তালুকদার, শিশু হেমাটো অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইন্দিরা চৌধুরী, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট কমিটির সদস্য ডা. তাশদীদ নূর, এবং মা ও শিশু হাসপাতালের মেডিসিন বিভাগের মেডিক্যাল অফিসার আশিক হোসেন সাকিব।
এছাড়া, হাসপাতালের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট