1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি রাস্তা দখল ও খাল ভরাটের প্রতিবাদে মানববন্ধন ইউএইতে আস্তা প্রবাসী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন কাজিপুরে গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত  রায়গঞ্জে সরকারি খাসপুকুরে  মাছ ধরাকে কেন্দ্র করে  সংঘর্ষে দুইজন নিহত  !  এতিম দুইশ শিক্ষার্থীর জন্য নোবিপ্রবি উপাচার্যের ইফতার আয়োজন দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা বিরোধী দলীয় এমপি আমির হামজাকে ৫০ কোটি টাকার প্রস্তাব! কুষ্টিয়াবাসীর প্রশ্ন: কেন?” প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা

হাজী জসিম উদ্দিন ফাউন্ডেশন উদ্বোধন 

মোঃ সাইফুল ইসলাম ভুইয়া
  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
জীবনের শেষ সময় পর্যন্ত মানবতার কল্যাণে কাজ করে যেতে চাই-হাজী জসিম উদ্দিন
হাজী জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম বলেছেন, জীবনের শেষ সময় পর্যন্ত মানবতার কল্যাণে কাজ করে যেতে চাই। অসহায় ও দরিদ্রদের সেবার মাধ্যমে এই ফাউন্ডেশন কাজ করে যাবে। এটি অরাজনৈতিক, সামাজিক, মানবিক ও উন্নয়নমুলক সংগঠন।
শুক্রবার ( ১ নভেম্বর) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বাগড়ায় হাজী জসিম উদ্দিন ফাউন্ডেশন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাজী জসিম উদ্দিন জসিম বলেন, এই ফাউন্ডেশনের মাধ্যমে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার গরীব হতদরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনা খরচ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। এছাড়াও এই ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক উন্নয়নে কাজ করা হবে।
ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ-জাহান সাজু, শশীদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু ও শশীদল ইউনিয়ন যুবদলের আহবায়ক মাহাবুবুর রহমানের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন হাজী জসিম উদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক পাপিয়া আক্তার।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ আলম খোকন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন কবির সরকার, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, আনিসুর রহমান রিপন ভূইয়া চেয়ারম্যান, বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ডা. নজরুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. নজরুল ইসলাম শাহীন (বুড়িচং), মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি এডভোকেট মো. কামাল হোসেন, বুড়িচং উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক খন্দকার জামাল হোসেন, নিমসার জোনাব আলী কলেজের সভাপতি এডভোকেট শরিফ, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক রবিউল্লাহ রবি, হাজী জসিম উদ্দিন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য শিল্পী রেজা। এছাড়া উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাকির খান সম্রাট, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা জামান, সদস্য সচিব এনামুল হক সুমন, সাবেক যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া অপু, শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সদস্য সচিব কবির হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট