সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেঘনায় চার ইউনিয়ন ভূমি অফিসে কর্মকর্তা মাত্র দুজন সুনামগঞ্জে আইডিয়াল একাডেমির উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন খোকসায় পুলিশের মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নিয়মিত অফিস করেন না প্রধান শিক্ষক ক্যহ্লামং মারমা:  অসন্তুষ্ট এলাকাবাসী মাকে হত্যার হুমকি তিন ছেলের বিরুদ্ধে থানায় মায়ের লিখিত অভিযোগ  ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রী বিএনপির নির্বাচনী প্রচারণায় হামলায় ইউপি প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের ঘোড়াঘাটে গোপন বৈঠকের অভিযোগে গ্রেপ্তার ২, আসামি ৩৪ ঘোড়াঘাটে প্রবাসী রুবেল’র মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

সুন্দরগঞ্জে অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬



সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আব্দুল মুনতাকিন জুয়েল ,গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জে ছাইতানতলা আইডিয়াল আলিম মাদ্রাসার সাধারণ তহবিল ও এফডিআর হিসাব থেকে বিধিবিধান অনুসরণ না করে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিউল ইসলাম ও সভাপতি মো. মিজানুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত শেষে প্রতিবেদন মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাঠিয়েছে জেলা শিক্ষা অফিস।

বুধবার (১১ নভেম্বর) জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তদন্ত শেষে প্রতিবেদন বোর্ডে পাঠানো হয়েছে। এর আগে গত ১ অক্টোবর মাদ্রাসার সহকারী শিক্ষক শফিকুল ইসলাম এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সভাপতির যৌথ স্বাক্ষরে মাদ্রাসার সাধারণ তহবিল থেকে ৩০ হাজার এবং এফডিআর হিসাব থেকে ১ লাখ টাকা উত্তোলন করা হয়। তবে অর্থ উত্তোলনে নির্ধারিত বিধিবিধান ও প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এদিকে, উত্তোলন করা অর্থ কোথায় ও কোন খাতে ব্যয় করা হয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। সভাপতি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করায় অর্থের ব্যবহার নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহির দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে উত্তোলন করা অর্থ নির্বাচনী কাজে ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অভিযোগকারী আরও দাবি করেন, অনিয়মের বিষয়টি সামনে আসার পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়মিত মাদ্রাসায় উপস্থিত থাকছেন না, এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউল ইসলাম বলেন, উত্তোলন করা টাকা পুনরায় মাদ্রাসার তহবিলে জমা রাখা হয়েছে। তবে কী কারণে ও কোন প্রক্রিয়ায় টাকা উত্তোলন করা হয়েছিল, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেননি। সভাপতির বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান জানান, তদন্তের পর অভিযুক্তরা উত্তোলন করা অর্থ মাদ্রাসার তহবিলে পুনরায় জমা দিয়েছেন। তদন্ত প্রতিবেদন মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews