সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেঘনায় চার ইউনিয়ন ভূমি অফিসে কর্মকর্তা মাত্র দুজন সুনামগঞ্জে আইডিয়াল একাডেমির উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন খোকসায় পুলিশের মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নিয়মিত অফিস করেন না প্রধান শিক্ষক ক্যহ্লামং মারমা:  অসন্তুষ্ট এলাকাবাসী মাকে হত্যার হুমকি তিন ছেলের বিরুদ্ধে থানায় মায়ের লিখিত অভিযোগ  ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রী বিএনপির নির্বাচনী প্রচারণায় হামলায় ইউপি প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের ঘোড়াঘাটে গোপন বৈঠকের অভিযোগে গ্রেপ্তার ২, আসামি ৩৪ ঘোড়াঘাটে প্রবাসী রুবেল’র মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

নিয়মিত অফিস করেন না প্রধান শিক্ষক ক্যহ্লামং মারমা:  অসন্তুষ্ট এলাকাবাসী

  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬



নিয়মিত অফিস করেন না প্রধান শিক্ষক ক্যহ্লামং মারমা:  অসন্তুষ্ট এলাকাবাসী

মোঃ আলমগীর, বান্দরবান 

বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভাঙ্গামুড়া দত্রসাং চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যহ্লামং মারমার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, নিয়মিত অফিস না করা এবং বিদ্যালয়ে দেরিতে উপস্থিত হওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের এমন খামখেয়ালীপনায় একদিকে যেমন বিঘ্নিত হচ্ছে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, অন্যদিকে চরম ক্ষোভ বিরাজ করছে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে।

বিদ্যালয়ে দেরিতে আসার বিষয়ে প্রধান শিক্ষক ক্যহ্লামং মারমার কাছে জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারেন নাই।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে সত্যতার সত্যতা মিলছে। সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টায় বিদ্যালয় ও অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও প্রধান শিক্ষক ক্যহ্লামং মারমা প্রায়শই সকাল ১০টা থেকে ১১টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হন এবং চলে যান ১২থেকে ১২.৩০ মিনিটে । এর ফলে বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা ভেঙে পড়েছে।

শুধু দাপ্তরিক কাজে অনিয়মই নয়, সরকারি নির্দেশিকা উপেক্ষা করে বিদ্যালয়ে নিয়মিত জাতীয় সংগীত ও শরীরচর্চাসহ স্কুল এসেম্বলি বা প্রাত্যহিক সমাবেশ না করানোরও অভিযোগ রয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছে, দিনের পর দিন এসেম্বলি না হওয়ায় তাদের মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে এবং শৃঙ্খলার বিষয়টি থেকে তারা বঞ্চিত হচ্ছে।

এ বিষয়ে বান্দরবান উপজেলা শিক্ষা অফিসার মোঃ এমদাদ হোসেন জানান, আপনাদের মাধ্যমে অভিযোগের বিষয়ে অবগত হয়েছি। এবং আগে ও এ প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেয়েছিলাম বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে তখন মৌখিকভাবে ওনাকে সতর্ক করা হলো।  এখনো আপনাদের মাধ্যমে যদি ঘটনার সত্যতা  পাওয়া যায় তবে অভিযুক্ত প্রধান শিক্ষক বরাবর কারণ দর্শানোর নোটিশ ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোঃ সালেহ সহ এলাকাবাসী জানান: প্রধান শিক্ষকের অফিস নামমাত্র কিন্তু বাস্তব চিত্র একদম ভিন্ন। নোংরা আবর্জনায় ভরা পুরো অফিস কক্ষ। আমরা স্কুলের অব্যাবস্থাপনা নিয়ে বেশ কয়েকবার প্রধান শিক্ষক ক্যহ্লামং মারমার বরাবর অভিযোগ জানিয়েছি। তারপরেও তিনি অভিযোগের কোনো তোয়াক্কাই করেননি। এমতাবস্থায় এলাকার শিক্ষার পরিবেশের সৌন্দর্য রক্ষার্থে প্রসাশন ও প্রেস মিডিয়াকে অবহিত করতে বাধ্য হয়েছি।

এদিকে বিদ্যালয়ে শিক্ষার নিম্নমানের কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের অভিযোগ, প্রধান শিক্ষকের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের নেতিবাচক প্রভাব পড়ছে পুরো প্রতিষ্ঠানের ওপর। পড়াশোনার মান দিন দিন তলানিতে ঠেকলেও দেখার কেউ নেই।

স্থানীয় সচেতন মহল ও ক্ষুব্ধ অভিভাবকরা অবিলম্বে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের এবং বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ দ্রুত স্বাভাবিক করার জোরালো দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews