শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬



মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌

দেওয়ান মিজানুর রহমান 

কিছু মানুষ চলেযান, রেখে যান একটি সময়ের গল্প ” উক্তিটি সামনে রেখে ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম বান্দুটিয়া মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে মানিকগঞ্জ জাদুঘরের আর্কিটেক্ট সাবেক সভাপতি, মানিকগঞ্জ’এর শত মানিকগঞ্জ গ্রন্থের লেখক প্রয়াত আজহারুল ইসলামের স্মৃতির স্মরণে স্মারকগ্রন্থ ” স্মৃতি অম্লান ” এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহ্য ও স্মৃতির এই আয়োজনে মানিকগঞ্জ জাদুঘরের সভাপতি, অধ্যাপক আবুল ইসলাম শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশবরেণ্য চলচিত্র পরিচালক সৈয়দ উদ্দিন আহমেদ ছটকু আহমেদ। গুণীজনদের এই সুহৃদয় মিলনমেলা তীর্থস্থানে পরিনত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জাদুঘরের সদস্যবৃন্দ, আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের উপদেষ্টা মণ্ডলী, সদস্যবৃন্দ, মোঃ আজাহারুল ইসলামের স্বজনেরা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক রেসপনসিবল ছিলেন, মানিকগঞ্জ জাদুঘরের সাধারণ সম্পাদক, হিউম্যান সার্ভিস পন্থী মোঃ হাবিব উদ্দিন। কার্নিভাল সেরিমনিতে উপস্থিত বক্তারা বক্তব্য বলেন, প্রজ্ঞাচিন্তা চেতনা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে জাগ্রত ও বিকশিত করতে সাহিত্য চর্চার বিকল্প নেই। যে জাতি সাহিত্য ও সংস্কৃতি যত বেশি বিকশিত হয়, বিশ্বের দরবারে সে জাতি তত বেশি মননশীল ও স্বনির্ভর জাতি হিসেবে প্রতিষ্ঠিত। যুগে যুগে কবি সাহিত্যিক ও লেখক তাঁদের লেখা গল্প প্রবন্ধ ও কবিতার মাধ্যমে জাতি গঠনে গঠনমূলক ভূমিকা পালন করে আসছে। অনুষ্ঠানে উপস্থিত বহুমাত্রিক বৈশিষ্ট্যমন্ডিত প্রখরবুদ্ধিদীপ্ত তীক্ষ্ণধীশক্তিসম্পন্ন সৃজনশীল চিন্তা চেতনার গুণীজনদের সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্টজনেরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews