মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দু’জনকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ বান্দরবানে আনসার ভিডিপির বৃক্ষরোপণ অভিযান “শারীরিক সীমাবদ্ধতা নয়, অদম্য মনোবলই শক্তি—পা দিয়ে লিখে দাখিল পাস আশরাফ সুনামগঞ্জে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদলের মিছিল ও সমাবেশ টানা তৃতীয় বার ঘোড়াঘাট উপজেলা পর্যায়ে গুনি শিক্ষক নির্বাচিত জামিল আক্তার   সোনারগাঁ পৌরবাসীর দুর্ভোগ শোনার মতো কেউ নেই-তুহিন মাহমুদ সামাজিক প্রতিরোধেই রুখবে দূর্নীতি : এমপি কাজল প্রধানমন্ত্রীর হাত ধরে বদলে গেল কুতুবদিয়া : পূরণ হলো দ্বীপবাসীর মহা স্বপ্ন, টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন

বান্দরবানে আনসার ভিডিপির বৃক্ষরোপণ অভিযান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬



বান্দরবানে আনসার ভিডিপির বৃক্ষরোপণ অভিযান

জাবের আলী, বান্দরবান থেকে-
বান্দরবান জেলার লামা উপজেলায় আলসার ভিডিপি’র বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল এর দিকনির্দেশনায় উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির শুভ সূচনা করা হয়।

অদ্য ২২/০৯/২০২৬ইং রোজ মঙ্গলবার লামা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাহিনীর জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল এর নির্দেশক্রমে উপজেলা আনসার ভিডিপি কার্যালয় এই কর্মসূচি সম্পন্ন করেছে। লামা পৌরসভার মধুঝিরি এলাকায় অবস্থিত আনসার ভিডিপি কার্যালয়ে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আঙ্গুরা বেগম। বৃক্ষরোপনের সার্বিক কার্যক্রমের তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রশিক্ষক বাসুরাম দে এবং সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা প্রশিক্ষিকা ঝর্ণা আক্তার।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিল ভিডিপি সদস্য, ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা দলনেত্রীদের সমন্বয়ে পৌরসভার মধুঝিরি আনসার ভিডিপি কার্যালয় এলাকায় বিভিন্ন প্রজাতির চারা রোপণ শেষে সকল সদস্য সদস্যদের কে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলার আনসার ভিডিপি সদস্য সদস্যাদের উদ্দেশ্যে উপজেলা প্রশিক্ষক বাসুরাম দে বলেন- পৃথিবীকে বাঁচাতে হলে বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে হলে আনসার ভিডিপি বাহিনীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। লামা উপজেলার প্রত্যেকটি আনসার ভিডিপি সদস্য সদস্যাদের বাড়িতে গাছের চারা রোপনের জন্য উদ্বুদ্ধ করে তিনি বলেন, “গাছ লাগান পরিবেশ বাঁচান। নিজে বাঁচুন, নিজের দেশকে বাঁচান; নিজের অর্থনীতিকে সমৃদ্ধি করুন।”

উপজেলা কর্মকর্তা আঙ্গুরা বেগম বলেন, আনসার ভিডিপি বাংলাদেশের সর্ববৃহৎ বাহিনী। বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্য সদস্যা রয়েছে। সকলে একযোগে কাজ করলে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর হবে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা বাঁচতে পারব। বৃক্ষ শুধু অক্সিজেন দেয় না, আমাদের আর্থিক নিরাপত্তা ও নিশ্চিত করে। কাজেই আপনারা প্রত্যেকে বাড়িতে গিয়ে যার যার জমিতে গাছের চারা রোপণ করবেন। ১ ইঞ্চি জায়গা ও আপনারা ফেলে রাখবেন না। তিনি বলেন, বৃদ্ধ বয়সে আপনার সন্তান আপনাকে দেখাশোনা না করতে পারে কিন্তু গাছ আপনার সাথে বেইমানি করবে না। গাছ আপনার বৃদ্ধ বয়সে অর্থনৈতিক নিশ্চয়তা দেবে।

উপস্থিত হিল ভিডিপির সকল সদস্য সদস্যা এবং ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা দলনেত্রী সকলেই তাদের নিজের আওতাধীন জায়গা জমিতে গাছের চারা রোপনের জন্য একাত্মতা ঘোষণার মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews