বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সোনালী ব্যাংক সিবিএ (বি-৬৬৪)-এর সভাপতি জাকির ও সম্পাদক সিরাজ, কেন্দ্রীয় কমিটির স্বীকৃতি ইউপি সদস্যের নেতৃত্বে  চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা! হাটহাজারীতে ভয়াবহ আগুনে পুড়ল ৫ পরিবারের স্বপ্নের ঘর! পাবনায় মৃত ও আহত সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক অনুদানের চেক প্রদান পাবনায় নিখোঁজের সাতদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার শক্তিশালী স্থানীয় সরকার ও  ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৬ বছরের কিশোরের বিরুদ্ধে মামলা কোমলমতি কচিকাঁচাদের মুখে হাসি ফোটালেন মেয়র প্রার্থী তরিকুল ইসলাম বকুল  ঢাকা প্রেসক্লাবকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কোমলমতি কচিকাঁচাদের মুখে হাসি ফোটালেন মেয়র প্রার্থী তরিকুল ইসলাম বকুল 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬



বৃষ্টিস্নাত বিকেলে স্নেহের পরশ নিয়ে কোমলমতি কচিকাঁচাদের মুখে হাসি ফোটালেন মেয়র প্রার্থী তরিকুল ইসলাম বকুল 

মুহঃ কাওসার আলী, গোমস্তাপুর,চাঁপাইনবাবগঞ্জ

এক পশলা বৃষ্টি শেষে রমে ওঠে চারপাশ। এমন এক বৃষ্টিস্নাত বিকেলে স্নেহের পরশ নিয়ে কোমলমতি কচিকাঁচাদের পাশে দাঁড়ালেন রহনপুর পৌরসভার মেয়র প্রার্থী ও জননেতা জনাব তরিকুল ইসলাম বকুল। আনন্দঘন এক পরিবেশে শিশুদের মাঝে তিনি উপহার সামগ্রী তুলে দেন।

​উপহার বিতরণকালে উপস্থিত শিশু ও স্থানীয়দের উদ্দেশ্যে জনাব তরিকুল ইসলাম বকুল বলেন, “শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মুখের এই সরল হাসিটুকু আমার কাছে যেকোনো প্রাপ্তির চেয়ে বড়। রহনপুরকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও শিশুবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”

​বৃষ্টির আমেজ আর মেয়র প্রার্থীর এমন মানবিক উদ্যোগে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপহার পেয়ে খুদে শিশুরা আনন্দে মেতে ওঠে। বকুল ইসলামের এই ধারাবাহিক জনকল্যাণমূলক কাজের প্রশংসা করে স্থানীয় অভিভাবকরা জানান, সাধারণ মানুষের পাশাপাশি শিশুদের আনন্দের দিকে নজর দেওয়া একজন সত্যিকারের সজ্জন নেতার পরিচয়।

​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews