মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেট জেলার শ্রেষ্ঠ এএসআই জৈন্তাপুর মডেল থানার জিয়াউর রহমান ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিচ্ছন্নতা অভিযান বর্তমান সরকার কোনভাবেই মব সন্ত্রাসকে প্রশ্রয় দেবেনা : হুইপ জি কে গউছ সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে   দীঘিনালায় একই দিনে ছয় কর্মকর্তার বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা রাজশাহীতে কমছে পদ্মা নদীর পানি, তীর ভাঙনের শঙ্কা! মেঘনায় ১৮ বছরেও বাস্তবায়ন হয়নি জেলা প্রশাসনের সিদ্ধান্ত ! কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা! সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের চিত্র-এমপি-ফজলূল হক মিলন

বর্তমান সরকার কোনভাবেই মব সন্ত্রাসকে প্রশ্রয় দেবেনা : হুইপ জি কে গউছ

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬



বর্তমান সরকার কোনভাবেই মব সন্ত্রাসকে প্রশ্রয় দেবেনা : হুইপ জি কে গউছ

আল হেলাল,সুনামগঞ্জ

জাতীয় সংসদের হুইপ মোঃ জি কে গউছ এমপি বলেছেন,গত ১৭ বছরে অনিয়মগুলো নিয়মে পরিণত হয়েছে এবং অন্তর্র্বতীকালীন সরকারের শাসনামলে গত দুই বছরে দেশে ‘মব কালচার’ তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান সরকার কোনভাবেই মব সন্ত্রাসকে প্রশ্রয় দেবেনা। সোমবার (১৪ সেপ্টেম্বর) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সমম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তাঁর প্রথম বক্তব্যে বলেছেন এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা আমাদের প্রধান কাজ। এটি একটি কঠিন কাজ। কারণ দীর্ঘ ১৭ বছর আইন অমান্য করতে করতে মানুষের মধ্যে আইন না মানার একটি অভ্যাস তৈরি হয়েছে।

হুইপ বলেন,প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন,কোনো ব্যক্তির অপকর্মের দায় দল বহন করবে না। একজন ব্যক্তি যত ত্যাগ বা আত্মত্যাগই করে থাকুন না কেন, তাঁর কোনো অপকর্মের দায় বিএনপি বা রাষ্ট্র বহন করবে না। সভায় সুনামগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং জনকল্যাণমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews