
টাঙ্গাইলের কালিহাতীত কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটে “লালন সংগীত সন্ধ্যা “অনুষ্ঠিত
শাহ আলম ,টাঙ্গাইল
মানুষ ভজলে সোনার মানুষ হবি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর লালন সংগীত সন্ধ্যা। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বাগুটিয়ার সাধুর ধামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠিত লালন সংগীত সন্ধ্যায় সভাপতিত্ব করেন রুহুল আমিন খোকন। অনুষ্ঠান পরিচালনা করেন মিজান ভারাড়ী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুর রহমান, এলজিইডি কালিহাতী, টাঙ্গাইলের প্রকৌশলী সানোয়ার হোসেন এবং কালিহাতী থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম। এছাড়া উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বাউল সমিতির সভাপতি সুনীল সরকার এবং কেন্দ্রীয় সাধুসংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধুসংঘের সভাপতি বাবু হরি মোহন পাল, সাধারণ সম্পাদক রেজাউল করিম তালুকদার, সাধু পরিষদের সাধারণ সম্পাদক দুলাল মাস্টার, রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল আলম ফকির ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান লেলিন।
এছাড়াও সাধুসংঘ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম কাঙ্গাল রফিক, বুলবুল আহমেদ, লালন সিদ্দিকী, আল কামাল রতন, কানাই লাল সরকারসহ অনেকে। লালন সংগীত সন্ধ্যায় বাউল ও লালনশিল্পীরা লালন সাঁইজির বিভিন্ন দর্শন ও মানবতাবাদী ভাবধারার গান পরিবেশন করেন। সংগীতের মধ্য দিয়ে মানবপ্রেম, অসাম্প্রদায়িকতা ও আত্মশুদ্ধির বার্তা তুলে ধরা হয়। দীর্ঘ সময় ধরে চলা এ আয়োজনে সাধু, বাউল, ফকির ও লালনভক্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
আয়োজকরা জানান, লালন দর্শন ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি অসাম্প্রদায়িক সমাজ গঠনের প্রত্যয়ে কেন্দ্রীয় সাধুসংঘ সাংস্কৃতিক জোটের এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।