1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
প্রবাসে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে প্রতারণা - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন খাগড়াছড়িতে আড়াই কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ  নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

প্রবাসে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে প্রতারণা

‎নূর মোহাম্মদ শেখ
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

গত ‎রবিবার রাত আনুমানিক ১০:৩০ এ গাজীপুর মহানগর এর কোনাবাড়ি থানায় এঞ্জেল হসপিটাল সংলগ্ন একটি
‎ক্ষুদ্র পোশাক কারখানায় একজন প্রতারক কে আটক করা হয়। প্রতারকের নাম মাহফুজুর রহমান সাগর। তিনি দিনাজপুর জেলার পার্বতীপুরের বাসিন্দা। তিনি পোশাক শ্রমিকদের উন্নত জীবন যাপনের আশ্বাস দেখিয়ে কোনাবাড়ীর ৩৬ জন পোশাক শ্রমিকদের কিরগিজিস্তানে পাঠানোর কথা বলে মেডিকেল বাবদ ৫’৮০০ টাকা নিয়েছেন। তিনি বলেছেন পাসপোর্ট,ভিসা, বিমান ভাড়া সব কোম্পানি দিবে। এ কথা শুনে সহজ সরল পোশাক শ্রমিকরা তাকে টাকা দেয়  কিন্তু তিনি যে কারখানার শ্রমিকদের থেকে টাকা নেয় সে কারখানার মালিক তাকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করলে তাকে সন্দেহ জনক মনে করে পুলিশকে জানান। পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করে প্রতারক হিসেবে চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। প্রতারক মাহফুজুর রহমান সাগর শুধু কোনাবাড়ি থেকে নয় তিনি গাজীপুর মহানগরের গাছা থানার বোর্ড বাজার এবং চট্টগ্রামের পোশাককর্মীদের থেকে একইভাবে প্রতারণা করে টাকা নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট