রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রংপুরে ৮ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার কালিগঞ্জে বৃদ্ধাকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জামালপুর বকশীগঞ্জ পুরাতন কারাগারে এখন মাদক সেবীদের আস্তানা রেলওয়ের অবহেলায় ভোগান্তি ও ঝুঁকিতে যাত্রীরা: নরসিংদী ও জিনারদীতে চরম দুর্ভোগ কবিতা /ছোট গল্প/ এম এম মিজান বিদেশি ফলে দিনাজপুরের যুবক কামাল পাবনায় গোপন কক্ষ থেকে চোরাই গরু উদ্ধার, যুবদল কর্মী আটক নিষিদ্ধ জালের ছোবলে হাকালুকি হাওর, অবাধে চলছে দেশীয় মাছ নিধনের মহা-উৎসব তারাগঞ্জে ২ লাখ টাকার প্রকল্পের অনিয়ম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে 

দিনাজপুরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ৪  আটক !

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬

দিনাজপুরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ৪  আটক !

আব্দুস সালাম, ​দিনাজপুর :

দিনাজপুর সদর উপজেলার বনতারা-গিলাবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় জনতা। ২৪ জুন বুধবার সকাল ৬টার দিকে সীমান্ত এলাকায় ঘোরাঘুরির সময় তাদের আটক করে প্রথমে আনসার ও ভিডিপির কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে খবর পেয়ে ২৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের নিজেদের হেফাজতে নেন। সর্বশেষ খবর অনুযায়ী, আটক ব্যক্তিদের শংকরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে। ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের সবার বাড়ি নড়াইল জেলায়। বিজিবি জানায়, আটককৃতরা পূর্বে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে অবস্থান শেষে পুনরায় অবৈধ উপায়ে ভারতীয় ভূখণ্ড দিয়ে বাংলাদেশে ফেরার পথে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় স্থানীয় এলাকাবাসীর হাতে ধরা পড়েন।আটককৃতদের মধ্যে চারজনেরই পরিচয় পাওয়া গেছে। তারা হলেন আবু বক্কর মোল্লা, জাহানারা বেগম, বোরহান মোল্লা ও রমজান মোল্লা। তাদের সবার বাড়ি নড়াইল জেলার কালিয়া পৌরসভা এলাকায়।এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews