1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
চকরিয়া-পেকুয়ায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, স্থান পরিদর্শনে স্বরা সচিব ! - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চকরিয়া-পেকুয়ায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, স্থান পরিদর্শনে স্বরা সচিব ! রংপুর বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নীলফামারীর মোহাম্মদ নায়িরুজ্জামান ! যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হলেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান মিজানুর রহমান সুমন ! নীলফামারী সরকারি কলেজের উদ্দ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান ! শরীয়তপুরের রুবেল মোল্লা আবেগঘন স্ট্যাটাসে নিজের সাংবাদিকতা জীবন ও অবস্থান তুলে ধরলেন  নয়াদিল্লির আবাসিক হোটেলে আগুনে নিহত কুমিল্লার নুরুল আমিন।  বাউফলে একই পরিবারের তিন প্রতিবন্ধী সহোদরের পাশে দাঁড়াল বিএনপি।  পরিবেশ ও প্রকৃতির সুরক্ষায় আমাদের করণীয় ! মেঘনায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-রোগীর স্বজনদের সংঘর্ষ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ ! প্রধানমন্ত্রীর দেওয়া ঈদুল আযহার ঈদ উপহার অর্থ ফেরত দেওয়া হবে না বললেন জেলা প্রশাসক নীলফামারী।

চকরিয়া-পেকুয়ায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, স্থান পরিদর্শনে স্বরা সচিব !

জামাল হোছাইন কক্সবাজার :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬

চকরিয়া-পেকুয়ায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, স্থান পরিদর্শনে স্বরা সচিব !

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। এ উপলক্ষে শুক্রবার (৫ জুন) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী নব গঠিত মাতামহুরী উপজেলার সম্ভাব্য স্হান ও ডুলাহাজারা সাফারি পার্কসহ সফরসংশ্লিষ্ট বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। জানা গেছে, আগামী ১৪ জুন ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতির অগ্রগতি দেখতে সিনিয়র সচিব বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, ওই দিন সকাল ১১টায় প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পার্ক পরিদর্শন করবেন। পরে তিনি পেকুয়ায় গিয়ে শহীদ ওয়াসীমের কবর জিয়ারত করবেন এবং পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন।পেকুয়ায় তিনি সাঈদ ম্যানশনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এরপর চকরিয়ায় গিয়ে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। এদিন বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। দিনব্যাপী কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর কক্সবাজারে রাত্রিযাপন করার কথা রয়েছে। পরদিন ১৫ জুন সকালে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময়ের পর তাঁর ঢাকায় ফেরার সম্ভাবনা রয়েছে। এদিকে সম্ভাব্য এই সফরকে কেন্দ্র করে চকরিয়া ও পেকুয়াজুড়ে প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সফরকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলওয়ার জানান, সফর প্রস্তুতির অংশ হিসেবে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বিভিন্ন কর্মসূচি নিয়েএলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এ দিকে স্বরাষ্ট্র সচীব কতৃক মাতামুহুরি উপজেলার স্হান পরিদর্শনের সময় উপস্হিত ছিলেন মাতামহুরী উপজেলা বিএনপি’র সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, জেলা বিএনপি নেতাইউচুপ বদরী, মাতামহুরী উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক হেফাজতুর রহমান টিপু, মাতামহুরী বিএনপি নেতা শোয়াইবুল ইসলাম সবুজ, কক্সবাজার জেলা মহিলা দলের যুগ্ন সম্পাদক হাফছা খানম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট