বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬



নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত !
নওগাঁ জেলা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) নওগাঁ নওজোয়ান মাঠে নওগাঁ পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আব্দুস সবুর।  টুর্নামেন্টে স্পন্সর হিসেবে ছিলো আল আমিন ফিজিক্স কেয়ার ও এনামুল বায়োলজি কেয়ার। টুর্নামেন্টে বুয়েট, রুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই টুর্নামেন্টে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের (বুয়েট, রুয়েট ও চুয়েট) ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথির বক্তব্যে ঢাবি শিক্ষক আব্দুস সবুর বলেন, “আমাদের এমন আয়োজনগুলো মিস করা উচিত না।জীবনের এক সময় আসবে যখন খুব করে চাইলেও এসব বন্ধুদের সাথে আনন্দগুলো আর ফিরে পাব না। সব সময় অন্যের সাথে এনগেজ থাকবা। একা একা থাকবা না। অ্যাকাডেমিক লাইফ, খেলাধুলা, বন্ধুবান্ধব সবকিছু এখন থেকেই ব্যালেন্স করা শিখো। পরবর্তী সময়ে বড় বড় প্রবলেম সহজে ফেস করতে পারবে। কখনো ইন্সটিটিউশনাল প্রাইড করবা না। কে কখন কোথায় যাবে বলা যায় না।” নওগাঁ পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও চুয়েট শিক্ষার্থী সুলতান শাহরিয়া শাফি বলেন, “টুর্নামেন্টটি মূলত নওগাঁ জেলা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ সেশন অর্থাৎ প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয়েছে। নওগাঁ পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের মাঝে ঐক্য ও সমাজসেবার অনুভূতি জাগ্রত করতে কাজ করছে। এ ধরণের টুর্নামেন্ট সামাজিক বন্ধনকে দৃঢ় করে।” উল্লেখ্য, নওগাঁ পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন মূলত নওগাঁ জেলা থেকে সারাদেশে অধ্যয়নরত পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সমূহের শিক্ষার্থীদের সম্মিলিত সংগঠন। এটি শিক্ষার্থীদের ইতিবাচক বিকাশ ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews