বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকা শহরের বর্জ্যজনিত দুর্ভোগ প্রশমনে কার্যকর পদক্ষেপ প্রয়োজন দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল

শেরপুরের শ্রীবরদীতে মাদক বিরোধী অভিযানে ১০১ পিচ ইয়াবা সহ আটক-১

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার টাঙ্গারপাড়া  গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০১ পিচ মরন নেশা ইয়াবা ট্যাবলেট সহ আমজাদ হোসেন(৩২) নামের  এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ৪ মার্চ বুধবার দুপুরে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী সদর ইউনিয়নের টাঙ্গার পাড়া গ্রামের জৈনক আমজাদ হোসেনের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে আমজাদ কে আটক করে পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুসারে  বসত বাড়ি থেকে ১০১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দীর্ঘদিন থেকে স্থানীয় ধামাহাটা বাজারে মনোহারী ও বাস টিকিট  কাউন্টার ব্যবসার অন্তরালে সে ইয়াবা ব্যবসা করে আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এঘটনায় ডিএনসি শেরপুরের উপপরিদর্শক (এসআই ) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ধৃত আমজাদ হোসেনের বিরুদ্ধে মাদক আইনে বুধবার বিকেলে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন।

ডিএনসি শেরপুর জেলা কার্যালয়ের উপ পরিদর্শক মুস্তাফিজুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় শ্রীবরদী  থানায় মামলা দায়ের করা হয়েছে। ধৃত আমজাদ কে থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews