শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

সাতক্ষীরা জেলা ডাকাত দলের সরদার রেজাউল গাজী আটক

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬



সাতক্ষীরা জেলা ডাকাত দলের সরদার মোঃ রেজাউল গাজী কে আটক করেছে র‍্যাব ৬ খুলনা। আটক রেজাউল সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কৃষ্ণনগর গ্রামের মৃত বরকতুল্লাহর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে ‍ র‍্যাব ৬  এর একটি দল রেজাউলের নিজ বাড়ি থেকে তাকে আটক করে। এলাকাবাসীর অভিমত রেজাউল ডাকাত পেশাদারী ডাকাতি করে। কিন্তু সে নিজ এলাকায় কোন প্রকার চুরি বা ডাকাতি করে না। রেজাউল এর নামে থানায় একাধিক ডাকাতি অভিযোগ ও মামলা রয়েছে। অধিকাংশ সময় সে পলাতক জীবন যাপন করে। আটক হওয়ার রেজাউল এর কাছ থেকে নগদ টাকা স্বর্ণালংকার দেশী অস্ত্র ও একাধিক মোবাইলের সিম উদ্ধার করা হয়েছে। আটকের পরে তাকে জিজ্ঞাসাবাদ করে থানায় হস্তান্তর করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন খুলনা সিক্স।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews