1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
পলাশবাড়ীতে পরিস্কার পরিচ্ছন্ন কাজের উদ্বোধন করলেন এমপি লেবু মাওলানা - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয় পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে!  জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯৬ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত!  ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে।  শরীয়তপুরের কেন্দ্রীয় ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম!  পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্!  সরকারিভাবে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়! 

পলাশবাড়ীতে পরিস্কার পরিচ্ছন্ন কাজের উদ্বোধন করলেন এমপি লেবু মাওলানা

মেহেদি হাসান পলাশবাড়ী :
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

‎গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক ব্যতিক্রমী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গত  রবিবার সকাল ১০টায় গাইবান্ধা-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু এই অভিযানের উদ্বোধন করেন।

‎‎অভিযান চলাকালীন মাওলানা নজরুল ইসলাম লেবু নিজে হাতে ঝাড়ু নিয়ে হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কারে অংশ নেন এবং কাজের নেতৃত্ব দেন। তার এই উদ্যোগে উৎসাহিত হয়ে দলীয় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ পরিচ্ছন্নতা অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
‎‎পরিচ্ছন্নতা অভিযানকালে স্থানীয় স্বাস্থ্য প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, পলাশবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাহউদ্দিন আহমেদ, পলাশবাড়ী উপজেলা জামায়াত আমীর আবু বক্কর সিদ্দিক, , পলাশবাড়ী উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন, জামায়াত মনোনীত পলাশবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু তালেব সরকার ও জামায়াত মনোনীত পৌর মেয়র প্রার্থী খায়রুল ইসলাম চাঁন।
‎‎এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমীর বেলাল উদ্দিন, নায়েবে আমীর আব্দুল মজিদ আকন্দ, সাবেক পৌর জামায়াত সেক্রেটারি তাজুল ইসলাম মিলন এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎অভিযান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা নজরুল ইসলাম লেবু জনস্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “একটি সুস্থ জাতির জন্য পরিচ্ছন্ন পরিবেশ অপরিহার্য, আর এই দায়িত্ব আমাদের সবার।”
‎হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট