1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিলে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন: স্মারকলিপি হস্তান্তর ! তারাগঞ্জে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক ! চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ অসহায় ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ। ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ! নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে সহকারি সচিব ! ঈদযাত্রা নয়, মৃত্যুযাত্রা! কুষ্টিয়ার মহাসড়কে লাশের মিছিল  ! ইসলামি ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে চৌদ্দগ্রামে গ্রাহক ফোরামের মানববন্ধন ! সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম ! গৌরনদীর ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করে প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড ! উদিয়মান মডেল  নাহিদুল ইসলাম নাহিদ

শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সুমন কুমার দে,শেরপুর :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

রাষ্ট্রভাষা বাংলার দাবীতে বুকের তাজা রক্ত ঢেলে দেন ভাষা শহীদরা। তাদের আত্মত্যাগের ধারাবাহিকতায় পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের ভিত্তি রচিত হয়। একুশের চেতনা আজও গণতন্ত্র, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতিকে প্রেরণা জোগায়।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে শেরপুরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শেরপুর জেলা শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান । এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে পুলিশ সুপার মো. কামরুল ইসলাম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলমসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।পর্যায়ক্রমে জেলা বিএনপি, শহর বিএনপি ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, শেরপুর প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালন করছে এবং জেলার বিভিন্ন উপজেলায় উপজেলা প্রশাসন, রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট