1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ কাল সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি  বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান ভাদুঘরে নোংরা পরিবেশে খাবার তৈরি: ‘রান্নাঘর’ হোটেলকে জরিমানা। উত্তরজনপদের দুই সন্তান – ডা. জেড এম জাহিদ হাসান ও আলহাজ্ব শামীম কায়সার লিংকন !  ৭০ জেলেকে ফেরত দিলো আরাকান আর্মি গাইবান্ধার তিস্তা-ব্রহ্মপুত্রে মাছের আকাল: সংকটে ৩০ হাজার জেলে পরিবার নোবিপ্রবিতে বাস্কেটবল ও ভলিবল কোর্ট উদ্বোধন কক্সবাজারে প্রত্যাশীর উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত

২ দফায় সংসদ সদস্যদের শপথ হবে: নাসিমুল গনি

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে। একবার সংসদ সদস্য হিসেবে আরেকবার সংস্কারের জন্য।

আজ সোমবার সকালে মন্ত্রিপরিষদ ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আলহামদুলিল্লাহ দেশের এক সন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্দে বিশাল দায়িত্ব পড়েছে; আমি তার ভার মেটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবং অতিতে যেভাবে কাজ করেছি সে একইভাবে কাজ করব; আপনারা সবাই সহায়তা করবেন।’

নাসিমুল গনি বলেন, দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে।তিনি বলেন, সকালে একবার তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। তারপর সংস্কারের  জন্য শপথ নেবেন এবং বিকেলে মন্ত্রিসভার শপথ হবে।সচিব বলেন, ‘এই মুহূর্তে আমরা শপথ অনুষ্ঠানের জন্য কাজ করছি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’আজকে কোনো তালিকা পাওয়া যাবে কিনা এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যিনি প্রধানমন্ত্রী হবেন; নতুন মন্ত্রীদের নামের তালিকা তাঁর ওপর নির্ভর করছে।তিনি বলেন, ‘আমরা যোগাযোগ স্থাপন করব তারপরে যখন বলা হবে তখন নামগুলো সবাই জানতে পারবে ইনশাআল্লাহ কারণ ওটা কতজনের মন্ত্রিসভা হবে সেটা উনারাই ভালো বুঝবেন।’তিনি বলেন, ‘আমাদের একটা প্রস্তুতি থাকে তারপরেও কম বেশি হতে পারে। নতুন কিছু নাই; তালিকা পাওয়ার পরে তাদের জন্য যে অন্যান্য সাপোর্ট যেমন একজন মন্ত্রীর জন্য একটি গাড়ি লাগে; একজন দেহরক্ষী থাকেন তার বাসস্থান কোথায় হবে; সেগুলোর ব্যবস্থা করতে হয় এবং তার সুরক্ষার ব্যবস্থা করতে হয়; তার অফিসকে এলার্ট করতে হয়; তার নিজস্ব যে সমস্ত অফিসার কর্মচারী কাজ করবেন তাদের নিয়োগের ব্যবস্থা করতে হয়; এ সমস্ত কিছু আমাদের দেখতে হয়।’

এসব বিষয়ে প্রস্তুত রয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই সরকার সব সময় প্রস্তুত থাকে; সরকার ফেল করে না। আমরাও ফেল করব না।’

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট