বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

শরীয়তপুরের তিন আসনেই বিএনপির জয়

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬




ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার তিনটি সংসদীয় আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে শরীয়তপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম বেসরকারিভাবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ফল ঘোষণা করেন।

শরীয়তপুর-১ (সদর-জাজিরা) আসনে: ১৩৯টি কেন্দ্র ও পোস্টাল ভোটের ফলাফলে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম (ধানের শীষ) পেয়েছেন ৭৭ হাজার ৩৯৮ ভোট। খেলাফত মজলিসের জালালুদ্দীন আহমদ (রিকশা) পেয়েছেন ৬২ হাজার ৭১৭ ভোট। ১৪ হাজার ৬৮১ ভোটের ব্যবধানে সাঈদ আহমেদ আসলাম বেসরকারিভাবে বিজয়ী হন।

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে: ১৩৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মোঃ সফিকুর রহমান কিরণ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৮১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মাহমুদ হোসেন বকাউল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭০ হাজার ৮৯২ ভোট। ৫৮ হাজার ৯২২ ভোটের বড় ব্যবধানে জয় পান শফিকুর রহমান কিরণ।

শরীয়তপুর-৩ ( ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জের আংশিক) আসনে: ১১৭টি কেন্দ্র ও পোস্টাল ভোটের ফলাফলে বিএনপির প্রার্থী ও তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫১৬ ভোট। মুহাম্মদ আজহারুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৬৯ হাজার ৬৮৪ ভোট। ৩৭ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

ফল ঘোষণার আগে ও পরে জেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের আনন্দ মিছিল করতে দেখা গেছে। দলীয় নেতারা বলেন, ভোটারদের আস্থা ও সমর্থনই এই জয়ের মূল ভিত্তি। জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, শরীয়তপুর জেলায় মোট ভোটার ১১ লাখ ৫০ হাজার ৭২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৮০ হাজার ৩১২ জন, নারী ভোটার ৫ লাখ ৫০ হাজার ৮৩৪ জন এবং হিজড়া ভোটার ১৪ জন। এছাড়া প্রবাসী ও বিশেষ ক্যাটাগরির (OCV/ICPV) ভোটার রয়েছেন ১৬ হাজার ৭৮১ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews