বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত সিরাজগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন উপলক্ষ্যে- আলোচনা সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই!

  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬



মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! অনুমানিক ১০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি!!

দেওয়ান মিজানুর রহমান

১৪ অক্টোবর বুধবার বেলা আনুমানিক ৩ টার সময় মানিকগঞ্জ পৌর এলাকার ‌৭ নং ওয়ার্ডের পৌলী দুপপাড়া ( আজিজ মঞ্জিল ,বাড়ি নং ৮২, রোড নং ২) গ্রামের মরহুম নাজিমুদ্দিনের পুত্র শেখ আব্দুল আজিজের‌ বারান্দাসহ চারচালা বিশাল টিনেরঘর ও আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। অবর্ণনীয় সময়ের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা নিরব জানান, খবর পেয়ে আমারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টায় ছিলাম।
মোঃ ভেটকু মিয়া জানান, আমারা এলাকাবাসী খবর পেয়ে আগুন নেভানোর চেষ্টা চালাই। ভুক্তভোগী পরিবার বলেন, আমাদের আত্নীয়সজন, এলাকাবাসী ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্ভীক কর্মকর্তৃবৃন্দ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে সব পুড়েছাই হয়ে গেছে। এই দুর্ঘটনায় আমাদের আনুমানিক ১০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। আমারা এখন নিঃস্ব হয়েগেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews