মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! অনুমানিক ১০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি!!
দেওয়ান মিজানুর রহমান
১৪ অক্টোবর বুধবার বেলা আনুমানিক ৩ টার সময় মানিকগঞ্জ পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের পৌলী দুপপাড়া ( আজিজ মঞ্জিল ,বাড়ি নং ৮২, রোড নং ২) গ্রামের মরহুম নাজিমুদ্দিনের পুত্র শেখ আব্দুল আজিজের বারান্দাসহ চারচালা বিশাল টিনেরঘর ও আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। অবর্ণনীয় সময়ের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা নিরব জানান, খবর পেয়ে আমারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টায় ছিলাম।
মোঃ ভেটকু মিয়া জানান, আমারা এলাকাবাসী খবর পেয়ে আগুন নেভানোর চেষ্টা চালাই। ভুক্তভোগী পরিবার বলেন, আমাদের আত্নীয়সজন, এলাকাবাসী ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্ভীক কর্মকর্তৃবৃন্দ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে সব পুড়েছাই হয়ে গেছে। এই দুর্ঘটনায় আমাদের আনুমানিক ১০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। আমারা এখন নিঃস্ব হয়েগেছি।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত