1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
পুতিনের সঙ্গে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বৈঠক - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নীলফামারীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত। রামুর গর্জনিয়া থেকে এক লক্কপিছ ইয়াবা উদ্ধার ! উদ্ধার হওয়া তরুণীকে নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য: শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানির অভিযোগ ! নরসিংদীতে ১৮০ দিনের ‘রোডম্যাপ’: রাষ্ট্র সংস্কার ও সুশাসনে নতুন দিগন্ত উপ রাষ্ট্র সংস্কার ও সুশাসনে গুরুত্ব দিয়ে নরসিংদী জেলা তথ্য অফিসের বিশেষ প্রচারণা গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে ৩০ বোতল ফেয়ারডিল’সহ ২ নারী আটক ! শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরনকে মন্ত্রী হিসেবে দেখতে চান জনগণ। লক্ষ্মীপুরে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত। আড়াইহাজারে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিএনপি নেতা । তিন দশক ধরে বঞ্চিত ইরাক-কুয়েত প্রত্যাগতরা: ১০ দফা দাবিতে সোচ্চার বাংলাদেশ কল্যাণ সমিতি জয়পুরহাটে ইজি ফ্যাশানের শোরুম উদ্বোধন ।

পুতিনের সঙ্গে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বৈঠক

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :  যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকা পরিস্থিতিতে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার মস্কোয় এ বৈঠক হয় বলে জানিয়েছে ক্রেমলিন।

ক্রেমলিন তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানিকে অভ্যর্থনা জানিয়েছেন। লারিজানি বর্তমানে রাশিয়া সফরে রয়েছেন।’

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ইরান সম্ভাব্য মার্কিন সামরিক অভিযান এড়াতে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে আসতে চায়। একইসঙ্গে ট্রাম্প ইরানের ওপর পুনরায় হামলার হুমকি দিয়েছেন। সম্প্রতি ইরানে বিক্ষোভকারীদের ওপর দেশটির সরকারের কঠোর দমনপীড়নের পর এই হুমকি দিলেন ট্রাম্প।

পর্যবেক্ষকদের মতে, ওই দমনপীড়নে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। মস্কোতে অবস্থিত ইরান দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, পুতিন ও লারিজানির এই বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক এবং ‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু’ নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি।

রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তি জানায়, আলী লারিজানির এই মস্কো সফরের খবর আগে থেকে জানানো হয়নি। এদিকে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে মস্কো। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রাশিয়ার অন্যতম প্রধান মিত্র ইরান। পাশাপাশি রাশিয়াও আন্তর্জাতিক অঙ্গনে তেহরানকে গুরুত্বপূর্ণ সমর্থন দিয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট