বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ! “কাজী নজরুল বর্ষ” উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
0-0x0-0-0#



আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি

​নিযেস্ব প্রতিনিধি:

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের জন্য গ্রেডভিত্তিক মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং পূর্ণাঙ্গ উৎসব ভাতার সুনির্দিষ্ট বিধান রেখে স্থায়ী নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ’।
​আজ ২ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিলস্থ সংগঠনের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পরিষদটির কেন্দ্রীয় কমিটির পক্ষে এই দাবি উত্থাপন করা হয়।
​সংগঠনের সভাপতি মো: মাহবুবুর রহমান আনিস এবং সাধারণ সম্পাদক মো: নূরুল হক নূর প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, দেশের প্রতিটি সরকারি দপ্তরেই বড় একটি অংশ আউটসোর্সিং ও দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োজিত রয়েছে। অথচ একই দপ্তরে কর্মরত স্থায়ী কর্মচারীদের মতো সমপরিমাণ ও ক্ষেত্রবিশেষে অধিকতর শ্রম দেওয়া সত্ত্বেও তারা বৈষম্যের শিকার হচ্ছেন। বর্তমান বাজারদরের সাথে তাদের সাকুল্যে বেতন সঙ্গতিপূর্ণ নয়, যার ফলে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
​এই চরম বৈষম্য দূরীকরণ এবং জাতীয় বেতনস্কেল ২০১৫-এর সুযোগ-সুবিধার সাথে সামঞ্জস্য রেখে “আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা”-তে নিয়োগ অধ্যায়, অনুচ্ছেদ ও বিধিমালাসমূহ সংযুক্ত করে নতুন ও যুগোপযোগী গেজেট প্রকাশের জোর দাবি জানিয়েছে পরিষদটি।
​সংগঠনটির পক্ষ থেকে উত্থাপিত ৫ দফা প্রধান দাবি:
​১. গ্রেডভিত্তিক মূল বেতন ও পদের বিন্যাস: আউটসোর্সিংয়ের সকল পদকে শিক্ষাগত যোগ্যতা ও কাজের ধরন অনুযায়ী জাতীয় বেতনস্কেলের (গ্রেড-১১ হতে গ্রেড-২০) অন্তর্ভুক্ত করতে হবে। কর্মচারীদের বেতন এককালীন বা সাকুল্যে না করে সংশ্লিষ্ট গ্রেডের প্রারম্ভিক মূল বেতন (Basic Pay) নির্ধারণ করতে হবে।
​২. বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিশ্চিতকরণ: নিয়মিত সরকারি কর্মচারীদের ন্যায় আউটসোর্সিং কর্মীদের জন্য মাসিক পে-স্লিপে মূল বেতনের পাশাপাশি আলাদাভাবে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা (নূ্যনতম ১,২০০/- টাকা) নিশ্চিত ও বাধ্যবাধকতা করতে হবে।
​৩. পূর্ণাঙ্গ উৎসব ও বৈশাখী ভাতা: আংশিক বা ৫০% উৎসব প্রণোদনার পরিবর্তে নিয়মিত কর্মচারীদের মতো বছরে ২টি পূর্ণাঙ্গ উৎসব ভাতা (মূল বেতনের ১০০% হারে) এবং ২০% হারে বাংলা নববর্ষ বা বৈশাখী ভাতার আইনি বাধ্যবাধকতা নীতিমালায় যুক্ত করতে হবে।
​৪. শ্রম আইন ও সাংবিধানিক অধিকার: ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২৯ অনুচ্ছেদ (সুযোগের সমতা)-এর স্পষ্ট রেফারেন্স যুক্ত করতে হবে, যাতে ‘সমকাজে সমমজুরি’ ও চাকরির ন্যূনতম নিরাপত্তার আইনি ভিত্তি তৈরি হয়।
​৫. ইনক্রিমেন্ট ও ভবিষ্যৎ নিরাপত্তা: নিয়মিত কর্মচারীদের মতো আউটসোর্সিং কর্মচারীদের জন্যও বার্ষিক বেতন বৃদ্ধি (Increment) এবং ভবিষ্যৎ তহবিলের (Provident Fund) ব্যবস্থা নীতিমালার আর্থিক অধ্যায়ে অন্তর্ভুক্ত করতে হবে।
​সংগঠনটির নেতারা জানান, দেশের লাখ লাখ আউটসোর্সিং কর্মচারীর মানবিক ও অর্থনৈতিক নিরাপত্তার কথা বিবেচনা করে অবিলম্বে এ সুবিধাগুলো সংবলিত পূর্ণাঙ্গ ও যুগোপযোগী আউটসোর্সিং নীতিমালা ও গেজেট জারি করা জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews