শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে!

গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক

  • প্রকাশিত: সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬



গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক

নিজস্ব প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরি ও আন্তর্জাতিক জলবায়ু তহবিলের জন্য রাষ্ট্রের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করে আসছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। ইতোমধ্যে আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার অষ্টম বর্ষ শেষ করে নবম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে সবুজ আন্দোলন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ সেপ্টেম্বর ২০২৬ ইং বুধবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলা জহুর হোসেন মিলনায়তনে আলোচনা সভা ও সংবর্ধনা প্রোগ্রামের আয়োজন করেছে সবুজ আন্দোলন।

প্রতিবছরের ন্যায় পরিবেশ রক্ষায় অবদান রাখায় পরিবেশ পদক গ্রিনম্যান-২৬ পেতে যাচ্ছেন তিন প্রতিষ্ঠান এবং চার বিশিষ্ট নাগরিক।

দীর্ঘদিন নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষণা এবং উদ্যোক্তাদের পরামর্শক হিসেবে কাজ করায় জাস্ট এনার্জি ট্রানজিশন (অ্যাকশন এইড বাংলাদেশ) প্রতিষ্ঠানের পক্ষে সংবর্ধনায় অংশ নিবেন ম্যানেজার মোঃ আবুল কালাম আজাদ। সারা দেশব্যাপী সবুজায়ান বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা রাখায় মিশন গ্রীন বাংলাদেশ। সংগঠনের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন নির্বাহী প্রধান আহসান রনি। টেকসই নগরায়ন এবং সবুজায়ান বৃদ্ধিতে ভূমিকা রাখায় সাসটেইনেবল রিসার্চ এন্ড টেকনোলজি লিমিটেডকে গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২৬ প্রদান করা হবে। প্রতিষ্ঠানের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন ব্যবস্থাপনা পরিচালক নগর পরিকল্পনাবিদ আবু জুবায়ের।

এছাড়াও ব্যক্তি পর্যায়ে নগর পরিকল্পনায় গবেষক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. ফরহাদুর রেজা, গণমাধ্যম কর্মী হিসেবে জনসচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় গাজী টেলিভিশনের বার্তা প্রধান এবং মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের সাবেক সভাপতি মোঃ মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল), বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফাহিম মোনায়েম, নিউজ২৪  বান্দরবান জেলা প্রতিনিধি রতন কুমার দে।

অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে করণীয় শীর্ষ আলোচনা সভা ও গ্রিনম্যান অ্যাওয়ার্ড-২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান হিসেবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোঃ কামরুল আহসান। বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, পরিবেশবিদ ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার, অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির, নগর পরিকল্পনাবিদ মেহেদী আহসান, ডক্টর আদিল মুহাম্মদ খান, ডক্টর ফরহাদু রেজা। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির।

সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার ও মহাসচিব মহসিন সিকদার পাভেল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও দেশের বাহিরে অবস্থিত সংগঠনের সকল সদস্যকে অভিনন্দন জানানোর পাশাপাশি নিজ নিজ এলাকায় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। এ বছর যে সকল বিশিষ্ট নাগরিক এবং প্রতিষ্ঠান পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় গ্রিনম্যান অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন সবাইকে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
-প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews