শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে!

বঙ্গবন্ধু শিশু একাডেমী চট্টগ্রাম মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৬ জুন, ২০২৪




স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাস্ট কর্তৃক অনুমোদিত জাতীয় শিশু-কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু একাডেমীর চট্টগ্রাম মহানগর গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা গতকাল ২৪ জুন সোমবার সন্ধ্যা ৭টায় নগরীর স্টেশন রোডস্থ একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক লায়ন এম শফিউল আলমের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের আহ্বায়ক, সাংস্কৃতিক সংগঠক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি মো. মঈনুল আলম চৌধুরী, চকবাজার ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কাজল প্রিয় বড়ুয়া, বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু কিশোরের প্রতিষ্ঠাতা মধু চৌধুরী, সাধারণ সম্পাদক সাবরিনা আফরোজা, অধিকার বঞ্চিত শিশু একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক জান্নাতুল ফেরদৌস বৃষ্টি।
সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন শিশুপ্রেমিক ব্যক্তিত্ব। তিনি সবসময় শিশুদের গভীরভাবে ভালোবাসতেন। এই উপলব্ধি থেকে তিনি বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠাসহ শিশুবিষয়ক মন্ত্রণালয় গঠন এবং শিশুদের কল্যাণে নানা কর্মসূচি হাতে নিয়েছিলেন। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠানে ছোট্ট শিশু ছেলে রাসেলকে সাথে নিয়ে যেতেন। এতে তাঁর শিশুদের প্রতি নিখাদ ভালোবাসা ফুটে ওঠে।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন পারভীন আকতার, মো. কালিম শেখ, সানজিদা তালুকদার, মো. শাহ আলম, রানু আকতার, আবদুল হান্নান হিরা, মো. আকতার হোসেন, মো. সোলায়মান।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে লায়ন এম শফিউল আলমকে আহ্বায়ক ও স ম জিয়াউর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু শিশু একাডেমী চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews