মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

ঘোড়াঘাটে চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে ‘সব কথা সবার কথা’ এই অঙ্গীকারকে সামনে রেখে দেশের প্রথম এআই প্রযুক্তিনির্ভর ইউএইচডি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় ঘোড়াঘাট থানা প্রেসক্লাবে চ্যানেল এস-এর ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি আনভিল বাপ্পি উদ্যোগে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল মামুন কাওছার শেখ ঘোড়াঘাট পৌরসভার প্রকৌশলী আনোয়ার পারভেজ, ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সিনিরয়র সহ সভাপতি মোকলেছুর রহমান সওদাগর, সাধারণ সম্পাদক শাহা আলম,সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম শামু,সহ সাংগঠনিক সম্পাদক সাহারুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মির হান্নান,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, কালবেলা প্রতিনিধি মনোয়ার হোসেন বাবু,সাংবাদিক কায়সার হাবিব পাপ্পু, সাংবাদিক সোহেল তানভীর, ঘোড়াঘাট প্রেসক্লাবের উপদেষ্টা মাহফুজুল হক মহিলা বিষয়ক সম্পাদিকা এসতেয়ারা বেগম, চ্যনেল এস এর নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি ইয়ামিন সরকার সহ প্রেক্লাবের সদস্য ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, শুরু থেকেই চ্যানেল এস বস্তুনিষ্ঠ, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বিশেষ করে গ্রামীণ জনপদের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরতে চ্যানেলটি প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠান শেষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews