মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের !

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন !

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন !

 

বিশ্বজিৎ মন্ডল, ​ঢাকা:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা, বানোয়াট অপপ্রচার এবং তাঁর পদত্যাগ দাবি করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি। ​মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ​সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম ফরাজীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন মুন্সী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়নের সভাপতি হাফেজ আহাম্মদ আলী, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক এবং অধ্যক্ষ সেলিম মিয়া। ​মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, “তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অছাত্র ও ভাড়া করা টোকাইদের মাধ্যমে মব সৃষ্টি করে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে।” শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে দেশে গোলযোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বক্তারা বলেন, দেশের শিক্ষক সমাজ, বিশেষ করে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। কোনো অবস্থাতেই দুষ্কৃতকারীদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। ​কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা বায়েজিদ হোসেন, মাওলানা রফিকুল ইসলাম আসলামী, মাওলানা মঞ্জির উদ্দিন, অধ্যাপক আব্দুল আলিম আকন্দ, মাওলানা তরিকুল ইসলাম, আবুল হাসানাত হাসনাঈন, ড. মাসুদুর রহমান, জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, নাজমুল হুদা, আব্দুর রশিদ রানু, আমিরুল ইসলাম, সাইফুল্লাহ হেসাল, সেকান্দার আলী, শামসুল হুদা, কাজী আনোয়ার, তারেক আজিজ, আজার হোসেন, রুহুল আমিন, শাহাদাৎ হোসেন, ফারুক হোসেন, আক্তারুজ্জামান, শামসুল হক, হাবিব, আব্দুল আলী, আবদে এলাহী, সোহেল আকতার, মোঃ এরশাদ, মাহমুদুল হাসান, আব্দুস সামাদ, গোলাম মোস্তফা, শফিকুর রহমান, ফখরুল ইসলাম, লুৎফর রহমান, আব্দুল কুদ্দুস, ইউনুস বাবুল, মোঃ জামাল, মোঃ সোহাগ, জিলুর রহমান, রকফানী, নাসিম রেজা বাবু, রুবিনা আক্তার, নাজনীন বেগম, লাইজু আক্তার, কাজল রেখা, সাবিনা সাহা, তাওহিদা আক্তার, সামা আক্তার ও মাহফুজা বেগম পুতুলসহ সমিতির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews