মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের !

১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল

 

আব্দুস সালাম, ​দিনাজপুরল :

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হতে যাচ্ছে এক বিশাল উন্নয়নযজ্ঞ। শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে চলে আসা আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম ১১৮ কোটি ৫৮ লাখ ৬ হাজার টাকা খরচে ১২ তলা বিশিষ্ট এক মেগা ছাত্রী হল নির্মাণের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এই আধুনিক ও চোখ ধাঁধানো হলটি উৎসর্গ করা হচ্ছে দিনাজপুরের কৃতি সন্তান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে হাবিপ্রবির অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক অগ্রগতির জন্য সরকারিভাবে প্রায় ৬০০ কোটি টাকার বিশাল বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে শিক্ষার্থীদের থাকার সমস্যা দূর করতে দু’টি ১২ তলা বিশিষ্ট হল নির্মাণের সিদ্ধান্ত নেয় প্রশাসন, যার একটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. এনামুল্যাহ জানান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দিনাজপুরেরই গর্বিত সন্তান। তাঁর শৈশব ও শিক্ষাজীবনের অনেকটা সময় কেটেছে এই শহরেই। (ভিসি, হাবিপ্রবি):অধ্যাপক ড. মো. এনামুল্যাহ জনান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতেই বিশ্ববিদ্যালয়ে ১২ তলা বিশিষ্ট এই অত্যাধুনিক ছাত্রী হলটি নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই মেগা প্রকল্পের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। অধ্যাপক ড. মো. এনামুল্যাহ আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবার ও তাঁর প্রয়াত বড় বোন সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের দিনাজপুরের উন্নয়নে অপরিসীম অবদান রয়েছে, যার সুফল আজ হাবিপ্রবিসহ পুরো দিনাজপুরবাসী ভোগ করছে। হাবিপ্রবির প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মো. এনামুল হক প্রকল্পের সার্বিক তথ্য তুলে ধরে জানান, এটি বিশ্ববিদ্যালয়টির প্রথম কোনো ১২ তলার বিশাল মেগা প্রজেক্ট। হলের প্রতিটি ফ্লোরে ৩০ হাজার বর্গমিটার এলাকা থাকছে। সহকারী প্রকৌশলী মো. এনামুল হক নিশ্চিত করেন, হলটিতে মোট ৩০৩টি আবাসন কক্ষ থাকবে। প্রতিটি রুমে ৪ জন করে মোট ১,২১২ জন ছাত্রী অনায়াসে থাকতে পারবেন। তিনি জানান, ছাত্রীদের পড়াশোনা ও সুবিধার কথা ভেবে এতে রাখা হচ্ছে হল সুপার ও সহকারী হল সুপার কক্ষ, অফিস কক্ষ, কমন রুম, নামাজের ঘর, ডাইনিং ও রান্নার কক্ষ, অতিথি কক্ষ, লন্ড্রি ও স্টেশনারি শপ। যাতায়াত ও নিরাপত্তার সুবিধার্থে এতে ২৩টি লিফট, ৪৪টি সিঁড়ি, প্রত্যেক ফ্লোরে ৬টি টয়লেট ও ৪টি গোসলখানা, ১০টি জেনারেটর রুম এবং ১২টি সিকিউরিটি গার্ডের কক্ষ থাকবে বলে জানান মো. এনামুল হক। হাবিপ্রবির জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে ছাত্রী হলটি নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ ইতিমধ্যে সকল প্রস্তুতি চূড়ান্ত করেছে। খুব দ্রুতই দৃশ্যমান কাজ শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews