সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

নোবিপ্রবিতে গণভোট সচেতনতা বিষয়ক কর্মশালা

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬




নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে গণভোট সচেতনতা বিষয়ে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে নোবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এর সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। ইয়েস বাংলাদেশ সংগঠন কর্মশালার আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আইসিই বিভাগের চেয়ারম্যান ড. আবিদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো. শিবলুর রহমান, আইন বিভাগের চেয়ারম্যান ড. মো. সফি উল্লাহ ও সহকারী অধ্যাপক জনাব সাজ্জাদুল করিম এবং ইয়েস এর সভাপতি মোক্তার এলাহি। কর্মশালায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, সম্প্রতি চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত জুলাই বিপ্লব বিষয়ক সভায় আমি অংশ নিই। সেখানে জুলাই সনদের বিষয়ে ৩৩টি দলের সমনি¦ত সিদ্ধান্তের বিষয়ে বিষদ আলোজনা হয়। দীর্ঘদিন ধরে আমাদের একটা প্রজন্ম ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিলো, যা শুধুমাত্র সাংবিধানিক কিছু জটিলতার কারণে সম্ভব হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারসহ দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কোনো নির্দিষ্ট দল যেনো প্রভাব বিস্তার করতে না পারে সেজন্যই গণভোটের প্রয়োজন। এ সময় তিনি আরও বলেন, দেশ ও জাতির স্বার্থে আমাদের হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন। দল-মত নির্বিশেষে সকলেরই উচিৎ গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ বলা। তিনি আমাদের, আমাদের সমাজের এবং আমাদের জাতীয় অধিকারের বিষয়ে সতর্ক থাকার বিষয়ে যুব সমাজের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, কর্মশালায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews