1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান ! বাউফলে ১০ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার । অপপ্রচার নয়. সহযোগিতা চাই, কালীগঞ্জ থানার ওসি ! গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত ! নব গঠিত মাতামুহুরীতে নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশুর লাশ উদ্ধার, এলাকায় শোকের ছায়া ! ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে ! আমি নিতে আসি নাই, দিতে আসছি: ৫ নং চরমান্দালীয়ার  সেবায় উৎসর্গীকৃত একটি জীবন ​আমার ত্যাগ ও সংগ্রামের ইতিহাস ! লাইভ ভিডিওর অভিযোগে সরেজমিনে তদন্তে প্রতিমন্ত্রী রাজিব আহসান, কাজের মান বজায় রাখতে কঠোর নির্দেশনা । হাসপাতাল ছাড়লেন সেই আলোচিত শিবির নেতা জিসান ! দক্ষ নেতৃত্ব ও সমান সুযোগের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে: বাণিজ্যমন্ত্রী ।

নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ

আবদুল মোতালেব, নোয়াখালী 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে তাদেকে কারাগারে প্রেরণ। গ্রেপ্তারকৃতরা হলেন, সুবর্ণচর উপজেলার মো.আরিফ (২৫) মো.মাসউদ (২৯) মো.আকবর হোসেন সবুজ (৩৪) মো.সালাউদ্দিন (৩৫) মো.নুরুল হুদা (৩৫) মো.জাবেদ হোসেন (৩০)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবি পুলিশের (ওসি) মো.আশরাফ উদ্দিন। এর আগে, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কের মান্নান বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কের মান্নান বাজার এলাকা অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় দুটি পিকআপ ভ্যানে জাটকা ইলিশ পরিবহনকালে ২৫০০ কেজি ঝাটকাসহ ছয়জনকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আসামিদের সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীরের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে দোষ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় তাদের ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ৪/৫ ধারায় প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা করে অর্থদ-, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। নোয়াখালী জেলা ডিবি পুলিশের (ওসি) মো.আশরাফ উদ্দিন আরও বলেন,
তাৎক্ষণিকভাবে প্রত্যেকে জরিমানার অর্থ পরিশোধ করায় তাদেরকে মুক্তি দেওয়  হয়। পরে মাছ গুলো নোয়াখালী জেলার বিভিন্ন এতিম খানায় ও হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট