1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
 প্রেম, বেদনা আর বাস্তবতার গল্পে ইমন খানের নতুন গান ‘তোমার বাসর রাইতে বন্ধু আমার হইবোরে কবর’ - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

 প্রেম, বেদনা আর বাস্তবতার গল্পে ইমন খানের নতুন গান ‘তোমার বাসর রাইতে বন্ধু আমার হইবোরে কবর’

বিনোদন ডেস্ক  
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

প্রেম, বেদনা এবং জীবনের নির্মম বাস্তবতা নিয়ে প্রকাশ পেয়েছে ইমন খানের নতুন গান ‘তোমার বাসর রাইতে বন্ধু আমার হইবোরে কবর’। হৃদয় ছোঁয়া কথামালা ও আবেগী সুরে গানের বিষয়বস্তু দর্শক ও শ্রোতাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলছে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক ও বীরোহি সম্রাটখ্যাত ইমন খান। গীতিকার হিসেবে রয়েছেন এন আই বুলবুল। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ সজীব, যা গানের বেদনাময় গল্পকে আরও গভীরতা দিয়েছে।

মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন জামশেদ শামীম, সুরাইয়া, বনি আমিনসহ একঝাঁক শিল্পী। শক্তিশালী অভিনয় ও বাস্তবধর্মী গল্পের কারণে ভিডিওটি দর্শকদের আবেগ ছুঁয়ে যাওয়ার সম্ভাবনা বাড়িয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ভিডিওটি পরিচালনা করেছেন বি এম সাইফুল ইসলাম। চিত্রগ্রহণে ছিলেন পিএইচএস পাবেল এবং সম্পাদনায় কাজ করেছেন শাহেদ ভিএফএক্স। দৃশ্যায়ন ও ভিজ্যুয়াল কম্পোজিশনে গানটির আবেগ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

গানটির প্রযোজনা করেছেন এমডি হজরত আলী। সাদিয়া ভিসিডি সেন্টারের ব্যানারে প্রকাশিত এ গানটি দর্শক ও শ্রোতাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেছেন নির্মাতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট