বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
চিকন্দী সরাফ আলী স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাড. আরিফুর রহমান পাবনায় বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন ! প্রাথমিক শিক্ষা পদক-২০২৬: সরাসরি সম্প্রচার উপভোগ করল দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা  পীরগঞ্জে প্রাণিসম্পদের ফ্রি-মেডিকেল ক্যাম্প ও উঠান বৈঠক অনুষ্ঠিত ! খালিয়াজুড়ির এনসিপি নেতা ইদ্রিস আলীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ: বিচারের দাবিতে ঢাকায় মানববন্ধন ! চাটখিল পৌর শহরে যানজট সৃষ্টিকারীভ্যান গাড়িতে করে পণ্য বিক্রি করতে দেওয়া হবে এসডিজি ৩.৪ অর্জনে এফওপিএল বাস্তবায়নে গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণের আহ্বান ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ ! তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ! আনন্দ টিভির নির্বাহী ব্যবস্থাপকের জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় সাধু সংঘের সাধুর ধামে বৃক্ষরোপণ !

সাতক্ষীরায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলায় সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলায় সিলভার জুবলি মডেল, পলাশপোল, জি এন, কামালনগর, ইটাগাছা, ফিংড়ি, মিশন, রসুলপুর বালিকা ও পরানদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যুৎ চুম্বকীয় আবেশ, দূষিত পানি ফিল্টারের মাধ্যমে পানযোগ্য করা, গ্রিনহাউস ইফেক্ট, সৌর বিদ্যুৎ তৈরি  সৌরজগতের ঘূর্ণন ও আলোর সরলরেখায় গমনসহ বিভিন্ন সৃজনশীল কর্মকান্ড প্রদর্শন করেন। মেলার শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কলারোয়া উপজেলায় প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত মেলায় শিক্ষার্থীরা পানির প্লবতা নিরূপণ, আধুনিক ও লাভজনক কৃষিপদ্ধতি, সমন্বিত মৎস্য চাষ প্রকল্প, ভ‚মিকম্পের পূর্বাভাস যন্ত্র আবিষ্কার, আধুনিক নগরায়ন ও গ্রীনহাউস ইফেক্টসহ সৃজনশীল কর্মকান্ড উপস্থাপন করেন। তালা উপজেলায় ৩৩ নং তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মেলায় উপজেলা জুড়ে আটটি ক্লাস্টারের মোট ২১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা বিদ্যুৎ চুম্বকীয় আবেশ, দূষিত পানি ফিল্টার, সৌর বিদ্যুৎ, সৌরজগতের ঘূর্ণন, আলোর সরলরেখায় গমন, বায়ুর ওজন, উদ্ভিদের বিভিন্ন অংশ, মাটি, সুষম খাদ্য ও তথ্য প্রযুক্তির প্রভাবসহ নানা সৃজনশীল কর্মকান্ড উপস্থাপন করেন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ, প্রধান শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী মেলায় উপস্থিত ছিলেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের বিজ্ঞান মেলা শিশুদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা ও সৃজনশীল মানসিকতা গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম, যা তাদের ভবিষ্যৎ জ্ঞানার্জন ও পেশাগত জীবনের ভিত্তিস্থাপন করে। তিনি সফলভাবে মেলা আয়োজনের জন্য প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews