বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

ব্যাংদহা বাজার বণিক সমিতির  ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি রশিদ ও সম্পাদক খায়বার

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫



সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের ব্যাংদহা বাজার বণিক সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত  উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন মোঃ জোমায়েত হোসেন (১৬২) ভোট পান।  তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাতা প্রতিক নিয়ে মোঃ আব্দুর রশিদ রেজা ২১৭ ভোট পেয়ে বিজয় লাভ করেন। সহ সভাপতি পদে  মই মার্কা নিয়ে শেখ মো: শরিফুল ইসলাম  ২১৬ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চেয়ার প্রতীক নিয়ে মোহাম্মদ গোলাম মোস্তফা পান ১৫৬ ভোট । সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন মোঃ কামাল হোসেন (১৫৭)। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরগ প্রতীক নিয়ে মোঃ আল-আমিন (খাইবার) ২১৭ ভোট পেয়ে বিজয় লাভ করেন। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন মোঃ লুৎফর রহমান,সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহিনুজ্জামান শাহিন, জাহিদুজ্জামান বাবু, শফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন ও  এসএম নজরুল ইসলাম।  সদস্য সচিব হিসেবে দায়িত্বে  ছিলেন মোঃ আবু ছালেক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews