1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
- দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১, কারাগারে প্রেরণ ! ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ  ! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত ! কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা! কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান।

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে আজ দুপুরে নির্বাচন কমিশনে উপস্থিত হবেন তিনি।

এ উপলক্ষে নির্বাচন কমিশন ভবন ও নির্বাচনী প্রশিক্ষণ ভবন ও এর আশেপাশে সেনাবাহিনী, র‌্যাব ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

একইসঙ্গে, নির্বাচন কমিশন ভবনের বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ। নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে, ভোটার হিসেবে নিবন্ধন করতে আজ তারেক রহমান নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে প্রয়োজনীয় যাবতীয় আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করবেন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণের প্রক্রিয়ায় অংশ নেবেন।

এর আগে, গত বৃহস্পতিবার সকালে দীর্ঘ ১৭ বছর পর নিজ মাতৃভূমিতে ফিরেছেন তারেক রহমান।

এদিন সকালে তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ৪০ মিনিটে  বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

সূত্র: অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট