ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে আজ দুপুরে নির্বাচন কমিশনে উপস্থিত হবেন তিনি।
এ উপলক্ষে নির্বাচন কমিশন ভবন ও নির্বাচনী প্রশিক্ষণ ভবন ও এর আশেপাশে সেনাবাহিনী, র্যাব ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
একইসঙ্গে, নির্বাচন কমিশন ভবনের বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ। নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে, ভোটার হিসেবে নিবন্ধন করতে আজ তারেক রহমান নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে প্রয়োজনীয় যাবতীয় আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করবেন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণের প্রক্রিয়ায় অংশ নেবেন।
এর আগে, গত বৃহস্পতিবার সকালে দীর্ঘ ১৭ বছর পর নিজ মাতৃভূমিতে ফিরেছেন তারেক রহমান।
এদিন সকালে তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ৪০ মিনিটে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
সূত্র: অনলাইন
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত