1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
অবৈধ ভাবে মাটি উত্তোলন করায় নুর আলম মিলনকে ৫৫ হাজার টাকা অর্থদন্ড - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী ! সমাজের কল্যাণে যারা কাজ করে তাদের সম্মান দেওয়া নৈতিক দায়িত্ব,কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন ! কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি মহিলা আসামীসহ ১৯ কেজি গাঁজা জব্দ  ! কুমিল্লায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার কেন্দ্রীয় শিবির নেতা জিসান,গুমের নাটক সাজানোর দাবি পুলিশের !

অবৈধ ভাবে মাটি উত্তোলন করায় নুর আলম মিলনকে ৫৫ হাজার টাকা অর্থদন্ড

নোয়াখালী প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালীর বেগমগঞ্জে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করার অপরাধে মো. নুর আলম মিলন (৪৯) নামের একজনকে ৫৫ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। অভিযোগের ভিত্তিতে গতকাল বিকেল সোয়া তিনটা থেকে ঘন্টা ব্যাপি বেগমগঞ্জের একলাসপুরে এ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যজিষ্ট্রেট মোহাম্মদ শাদাত হোসেন। এ সময় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭(ক) ধারা ভংগে ১৫ (১) ধারায় উপজেলার একলাসপুর ইউপির গাবুয়া বাজারের দক্ষিণ -পূর্ব পাশে ৪নং ওয়ার্ডের মৃত আব্দুল মান্নান এর পুত্র মো. নুর আলম মিলন (৪৯)কে ৫৫ হাজার টাকা
অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে বেগমগঞ্জ মডেল থানার এস আই মাহামুদুল হক সহ বেগমগঞ্জ  মডেল থানা পুলিশের একটি চৌকস টিম মোবাইল কোর্টে সহযোগিতা করেন। এ সময় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসী উপস্থিত   ছিলেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট মোহাম্মদ শাদাত হোসেন ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, জনস্বার্থে কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট